Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Sunday, 9 March, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে এক ঘন্টা ব্যাপি বিক্ষোভকালে তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়াও ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক-শিক্ষার্থীরা। বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে যান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান নেন।

মহাসড়ক অবরোধকালে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই ‘, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের শাস্তি, মৃত্যু! মৃত্যু!’, ‘We Want Justice’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় চারপাশ।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে আজকে আছিয়ার ধর্ষণ; কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এই ইন্টেরিম গভর্নমেন্টকে বলে দিতে চাই আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাদের জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করবো।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া আর একজন সালাউদ্দিন আম্মার বলেন, নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি যতদিন পুরণ হবে না ততদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চলমান থাকবে। আগামীকাল সোমবার সকাল ১১টার সময় বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেন তিনি।

এম/দৈনিক দেশতথ্য//

Tags: রাজশাহী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

Next Post

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist