নওগাঁ প্রতিনিধি:
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নওগাঁর ধামইরহাটে একটি সাপ্তাহিক হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
শনিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার বৃহত্তর সাপ্তাহিক হাট ইজারা দেওয়ার জন্য প্রশাসকের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। তবে ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের অনেককেই সিডিউল কিনতে দেওয়া হয়নি। একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে রাখা হয়। পরে সরকারি নির্ধারিত ইজারা মূল্যের চেয়েও কম টাকায় একমাত্র দরদাতাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তাই মানববন্ধন থেকে অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে নতুন করে সিডিউল বিক্রির মাধ্যমে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় হাট ইজারা দেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, ব্যবসায়ী রানা হোসেন ও মনিরুল ইসলাম।
প্রিন্ট করুন








Discussion about this post