Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁয় আবাসিক বিদ্যুত ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 25 October, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
নওগাঁয় আবাসিক বিদ্যুত ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁয় ৪টি আবাসিক সংযোগের বৈদ্যুতিক মিটার ব্যবহার করে ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জ দিচ্ছেন শাহিন আলম নামে এক ব্যবসায়ী।

বিদ্যুৎ আইন অমান্য করে ওই প্রতিষ্ঠানে সংযোগটি দেওয়ার অভিযোগ উঠেছে নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগের (নওগাঁ দক্ষিণ) উপ সহকারী প্রকৌশলী বিকাশ বড়ুয়ার বিরুদ্ধে।

সরেজমিনে জানা যায়, নওগাঁ শহরের আরজী নওগাঁ মৌলভীপাড়া মহল্লার শাহিন আলম তিন বছর আগে নেসকোর ২টি আবাসিক সংযোগের মিটার দিয়ে গ্যারেজে ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জের ব্যবসা শুরু করেন। এক বছর আগে গ্যারেজটি প্রায় ১শ মিটার দূরে স্থানান্তর করে আরো ২টি আবাসিক সংযোগের মিটার সেখানে নেন তিনি। এরপর থেকেই ওই সংযোগে দিন-রাত সার্বক্ষণিক গ্যারেজে চার্জ দেওয়া হয় ব্যাটারী চালিত অটোরিক্সা। বিদ্যুৎ আইন অনুযায়ী বৈদ্যুতিক নতুন সংযোগ পেতে শুরুতেই গ্রাহক আবেদন করবেন। এরপর মাঠ পর্যায়ে তা পরিদর্শন করে সংযোগ দেওয়ার কথা বিদ্যুৎ বিভাগের।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) এই সংযোগ কতটুকু নিয়মের মধ্যে প্রদান করা হয়েছে তা অনুসন্ধানে গেলে নানান অসঙ্গতি পাওয়া যায়।
অনুসন্ধানে দেখা যায়, প্রতিবেশী লিটনের মধ্যস্থতায় প্রায় এক বছর আগে নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগের (নওগাঁ দক্ষিণ) উচ্চমান সহকারী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ হয় শাহিন আলমের। এরপর শাহিন আলমের আবেদনের যাবতীয় কাজ করে দেন রফিকুল ইসলাম। ম্যানেজ করা হয় ওই এলাকায় বৈদ্যুতিক নতুন সংযোগের পরিদর্শক উপ সহকারী প্রকৌশলী বিকাশ বড়ুয়াকে। কোনরকম পরিদর্শন ছাড়াই বিকাশ বড়ুয়া ওই গ্যারেজে নতুন করে আরো ২টি আবাসিক বৈদ্যুতিক সংযোগ দেন। সংযোগটি চালু হওয়ার পর ওই এলাকায় দায়িত্বরত মিটার রিডার একাধিকবার বিষয়টি নিয়ে অভিযোগ করেন উপ সহকারী প্রকৌশলী বিকাশ বড়ুয়াকে। তবে সেই অভিযোগ অদ্যাবধি কর্ণপাত করেননি বিকাশ বড়ুয়া।

আরজী নওগাঁ মহল্লার স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, কয়েক বছর যাবত শাহিন ব্যাটারী চালিত অটোরিক্সা আবাসিক সংযোগ দিয়ে চার্জ দিয়ে আসছে। ইতিপূর্বে তাঁর আগের বাড়ীতে গ্যারেজ করে এই চার্জ দেওয়া হতো। বর্তমানে স্থানান্তর করে ১টি টিনের গ্যারেজ করে সেখানে আরো ২টি আবাসিক সংযোগের মিটার স্থাপন করে মোট ৪টি মিটার ব্যবহার করে কয়েকটি ব্যাটারীচালিত অটোরিক্সা চার্জ দেওয়া হচ্ছে। অথচ বড় বড় বাড়িতেও নেসকো এতো মিটার দিতে চায় না।

শাহিন আলম বলেন, গ্যারেজের ৪টি আবাসিক মিটারই আমার নামে আছে। বিদ্যুৎ অফিসের উচ্চমান সহকারী মাধ্যমে আমি সংযোগটি পেয়েছি। অফিসের কর্তাদের জানিয়েই এখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছি। রাতে অটোরিক্সা চার্জে দিয়ে দিনে গ্যারেজ তালাবদ্ধ রাখা হয়।

উচ্চমান সহকারী রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকটা সংযোগের ফাইলই আমার টেবিলে আসে। তবে পরিদর্শন করে সংযোগ দেওয়ার দায়িত্ব ইঞ্জিনিয়ারের। এখানে কোন অনিয়ম হয়ে থাকলেও আমার সেখানে জড়িত থাকার সুযোগ নেই।

বৈদ্যুতিক মিটার রিডার নাজমুল হোসেন বলেন, আবাসিক সংযোগ নিয়ে শাহিন আলম দীর্ঘ বছর যাবত বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন। হুট করে তিনি এই সংযোগ পেয়েছেন। ওই গ্রাহকের বিরুদ্ধে নোটিশ করতে একাধিকবার বিকাশ স্যারকে জানিয়েছি। তবে এখনো নোটিশ পাঠানো হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগের (নওগাঁ দক্ষিণ) উপ সহকারী প্রকৌশলী বিকাশ বড়ুয়া বলেন, ওই গ্যারেজে ৪টি মিটারের মধ্যে ২টি আবাসিক এবং ২টি বাণিজ্যিক এমন মৌখিক তথ্য আমি পেয়েছি। বিষয়টি আগে জানা থাকলে অবশ্যই ওই গ্রাহককে নোটিশ করা হতো। মিটার রিডার বা কেউই আমাকে অবগত করেননি। সবকটি সংযোগ নিয়ম মেনে পরিদর্শন করেই দেওয়া হয়। ওই সংযোগ প্রদানে অনিয়মে তিনি সম্পৃক্ত নন বলেও দাবি করেন।

নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগের (নওগাঁ দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী মিলন মাহমুদ বলেন, আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এই সংযোগ কে বা কারা দিয়েছে সেটি ক্ষতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ্যা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পোস্ট অফিসে হয়রানি বন্ধ করুন

Next Post

ফিলিস্তিনিরা যে বাংলাদেশিকে আজও স্মরণ করে

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
ফিলিস্তিনিরা যে বাংলাদেশিকে আজও স্মরণ করে

ফিলিস্তিনিরা যে বাংলাদেশিকে আজও স্মরণ করে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist