Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 31 December, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
আচরনবিধি লঙ্ঘন: ঈগল প্রতীকের সমর্থককে জরিমানা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বটতলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ওই ব্যক্তির নাম রেজাউল ইসলাম ওরফে রেঞ্জা (৬০)। নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পার-নওগাঁ এলাকার বাসিন্দা। রেজাউল ইসলাম নওগাঁ পৌর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

স্বতন্ত্র প্রার্থীর অনুসারী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দেওয়ান ছেকার আহমেদ শিষাণের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রেঞ্জা। পথে রাত ৮টার দিকে বটতলী মোড় এলাকায় পৌঁছালে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করা হয়।
হামলাকারীরা কুপিয়ে গুরুত্বর জখম করলে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

শনিবার রাতে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হক নয়ন বলেন, রাত সাড়ে ৮টার গুরুত্বর জখম অবস্থায় রেঞ্জা নামের এক ব্যক্তিকে হাসপাতালে এনছিলেন কয়েকজন যুবক। তাঁর ডান পায়ে হাটুর একটু ওপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর গভীর ক্ষত ছিলো। এছাড়া ডান হাতের কবজির নিচে এবং মাঝখানের আঙ্গুলের ওপরে কোপ দেওয়া হয়েছে। এতে তাঁর হাতের একটু রগ কেটে গিয়েছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের অভিযোগ, নৌকার প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা রেজাউল ইসলাম রেঞ্জার উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। কয়েক দিন আগে নৌকার প্রার্থীর অনুসারী জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান আমার কর্মী চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম হোসেনকে ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা করলে প্রাণনাশের হুমকি দেন। নৌকা প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা প্রতিনিয়ত আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল বলেন, আমাদের কোন নেতাকর্মী কারোর উপর হামলা করেনি। তাঁদের অভিযোগের সত্যতা কতটুকু সেটা তদন্তসাপেক্ষে বলা যাবে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে এ নিয়ে নওগাঁয় ছয়টি সশস্ত্র হামলার ঘটনা ঘটলো। এছাড়া প্রতিপক্ষের হাতে নওগাঁর বিভিন্ন সংসদীয় এলাকায় প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অন্তত ১২টি ঘটনা ঘটেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আচরনবিধি লঙ্ঘন: ঈগল প্রতীকের সমর্থককে জরিমানা

Next Post

ধনবাড়ীতে হাডুডু খেলা দেখতে উপচেপড়া ভীড়

Related Posts

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
জাতীয় খবর

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
জাতীয় খবর

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
জাতীয় খবর

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

Next Post
ধনবাড়ীতে হাডুডু খেলা দেখতে উপচেপড়া ভীড়

ধনবাড়ীতে হাডুডু খেলা দেখতে উপচেপড়া ভীড়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist