Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নদী ভাঙ্গন: মির্জাপুর থেকে হারিয়ে যাচ্ছে ফতেপুরের ১০ গ্রাম!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 30 June, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
নদী ভাঙ্গন: মির্জাপুর থেকে হারিয়ে যাচ্ছে ফতেপুরের ১০ গ্রাম!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র নদী ভাঙ্গনে মানচিত্র থেকে হারিয়ে হাচ্ছে ফতেপুর ইউনিয়নের অন্তত ১০ গ্রাম।

নদী ভাঙ্গনের শিকার বহু পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা, হাট বাজার, মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হচ্ছে।

আজ রবিবার (৩০ জুন) ভুক্তভোগি এলাকাবাসি অভিযোগ করেন, পানি বৃদ্ধির ফলে বংশাই নদীর ফতেপুর, থলপাড়া, হিলড়া আদাবাড়ি, পারদিঘী, চাকলেশ^র, বৈলানপুর, গোড়াইল, গাড়াইলসহ বিভিন্ন এলাকায় ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট জাহার ও রাস্তাঘাট ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা। ৎ

নিরাপত্তাহীনতায় ভুগছেন ফতেপুর ইউনিয়নের কয়েক শতাধিক পরিবার। নদী ভাঙ্গনে ফতেপুর বাজার সংলগ্ন পাকা রাস্তা বিলিন হয়ে মির্জাপুর উপজেলার সঙ্গে বাসাইল উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন হয়ে গেছে। তীব্র নদী ভাঙ্গনে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ. হাট ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য উপকেন্দ্র, ইউনিয়ন ভুমি অফিস, মির্জাপুর-বাসাইল রাস্তা, ফতেপুর-মহেড়া-মির্জাপুর রাস্তাসহ একাধিক প্রতিষ্ঠান এবং হাট ফতেপুর হাট ও বাজার এখন হুমকির মুখে। এছাড়া ফতেপুর পালপাড়া এলাকার শতাদিক পরিবার নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ করেছেন। এই ইউনিয়নের ১০-১২ টি গ্রাম এখন মির্জাপুরের মানচিত্র থেকে একবারেই হারিয়ে যাচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন।

ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, নদী ভাঙ্গন থেকে রক্ষা ও ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মানসহ ফতেপুর ইউনিয়নকে রক্ষার জন্য শিক্ষার্থী ও এলাকাবাসি ইতিপুর্বে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচী পালন করেছে। তারপরও স্থায়ী বাঁধ নির্মান হয়নি। বংশাই নদীর ভাঙ্গনের ফলে ফতেপুর, থলপাড়া, বৈল্যানপুর, হিলড়া আদাবাড়ি বাজার, গোড়াইল, গাড়াইল, পুষ্টকামুরী পুর্বপাড়া, বাওয়ার কুমারজানি, ত্রিমোহন, বান্দরমারা, যুগিরকোপা, রশিদ দেওহাটা চাকলেশ^রসহ বিভিন্ন গ্রামের রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের দাবী জানিয়েছে।

অপর দিকে একই অবস্থা দেখা দিয়েছে লৌহজং নদীতে। ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার ও জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, লৌহজং নদীর মাঝালিয়া, গুনটিয়া, চুকুরিয়া, বরাটি, ইচাইল, সারুটিয়া, পুষ্টকামুরী, দেওহাটা, কোর্ট বহুরিয়া, বহুরিয়া, কামারপাড়া, নাগরপাড়াসহ বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনে বহু পরিবার দিশেহারা হয়ে পরেছেন। ক্ষতিগ্রস্থ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান,ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাট, হাট বাজারসহ ফসলি জমি। ৭-৮ টি পাকা ব্রিজ হুমকির মুখে বলে এলাকাবাসি জানিয়েছেন।
এর আগে ভাঙ্গন কবরিত এলাকার মানুষের দুর্ভোগের চিত্র দেখতে গত (২৪ জুন) পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপিসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন বংশাই- লৌহজং নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এমপি ও কর্মকর্তাগন বংশাই নদীর ফতেপুর ইউনিয়নের ফতেপুর, থলপাড়া, বানকাটা, সুতানরী, হিলড়া আদাবাড়িসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় ইউনিয়ন আওযামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে নদীর তীরে জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নিদেশ দিয়েছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম বলেন, বর্ষা মৌসুম শুরু হলে প্রতি বংশাই-লৌহজং নদীর আশপাশে ভাঙ্গন দেখা দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ্যদের তালিকা চাওয়া হয়েছে। ইতিমধ্যে মাননীয় এমপি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। বরাদ্ধ পেলে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন জানিয়েছেন এমপির নির্দেশে মির্জাপুরে বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। বেশী ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের জন্য প্রকল্প তৈরী করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্ধ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন শাবিপ্রবি শিক্ষকরা

Next Post

কুড়িগ্রামে সিবিএম-৩ প্রকল্পের কর্মশালা

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
কুড়িগ্রামে সিবিএম-৩ প্রকল্পের কর্মশালা

কুড়িগ্রামে সিবিএম-৩ প্রকল্পের কর্মশালা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist