Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নান্দাইলে ঐতিহ্যবাহী ‘হাইত উৎসবে’ মাছ ধরার হিড়িক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 5 November, 2023.
in সাহিত্য ও সংষ্কৃতি
Reading Time: 1 min read
0
নান্দাইলে ঐতিহ্যবাহী ‘হাইত উৎসবে’ মাছ ধরার হিড়িক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ডাকঢোল পিটিয়ে বা মাইকে প্রচারণা চালিয়ে নির্ধারিত তারিখে নির্দিষ্ট বিল অথবা জলাশয়ে অগণিত মানুষ মাছ ধরাকে ‘হাইত উৎসব’ বলে।
আধুনিক যুগে প্রচারণায় যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

ময়মনসিংহের নান্দাইলসহ আশপাশ উপজেলার বিভিন্ন বিলে ইতোমধ্যে শুরু হয়েছে ঐতিহ্যবাহী হাইত উৎসব।হেমন্তকালে বিশেষত কার্তিক মাসে হাইত উৎসব শুরু হয়।সাধারণত এসময় বিল- ঝিলের পানি কমে হাঁটু সমান চলে আসে। হাইতের আয়োজন করে সাধারণত বিলপাড়ের মানুষ। নান্দাইলের বলদা বিল, বাপাইল,আড়ালিয়া, হাউয়াইল, বউল্লার, জলা,জালিয়া, দীঘা, টঙ্গী, ভুরভুরি ইত্যাদি বিলে যুগ- যুগান্তর ঐতিহ্য অনুসরণ করে হাইত উৎসব চলে আসছে।

রবিবার (০৫ নভেম্বর) নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমানাঘেষা বৃহৎ বলদা বিলে হাইত উৎসব হয়েছে।

স্থানীয় নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল বলেন, ‘দূর-দূরান্ত থেকে অনেকেই এই উৎসব উপলক্ষে বিল পাড়ের চতুর্দিকে অবস্থান নেন। কেউ কেউ আগের দিন রাত থেকেই চলে আসেন। তাঁরা নিজ বাড়ি থেকে পিঠাপুলি নিয়ে আসেন। পরে সারা রাত ধরে বিলের পাড়ে সবাই মিলে সেগুলো খাওয়া হয়। ভোরের আলো ফুটলেই শত শত মানুষ একত্রে হইহুল্লোড় করে পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁই সহ বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে মাছ ধরতে নেমে পড়েন। ভাগ্য ভালো হলে কেউ বড়সড় মাছ পান। আবার কেউ ফেরেন খালি হাতে। তাতে আনন্দের কমতি হয় না।’

বলদারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহেব আলী ভূইয়া বলেন, ‘বলদা বিলে মূলতঃ দুইটি অংশ রয়েছে। একটি বড় বলদা, অন্য অংশ ছোট বলদা। ঐতিহ্যবাহী হাইত উপলক্ষে বিলের চারপাশের প্রতি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে। আত্মীয়-স্বজন বেড়াতে আসে। মেহমান আসা উপলক্ষে ভালো মানের খাবারের আয়োজন করা হয়। হাইত উৎসবে যত না মাছ ধরা হয়, তার চেয়ে বেশি হয় আনন্দ-উল্লাস।’

পাঁচ কিলোমিটার দূরের শেরপুর ইউনিয়ন থেকে আসা নূর মোহাম্মদ (৩৫) জানান, গত শনিবার রাতেই পলো নিয়ে তিনি বলদা বিলপাড়ের দাতারাটিয়া গ্রামে বোনের বাড়িতে এসেছেন। রবিবার অর্ধ দিন মাছ ধরেছেন। বড় মাছ তেমন না পেলেও ছোট মাছ পেয়েছেন প্রচুর। তিনি বলেন, আত্মীয় বাড়িতে বেড়ানো হলো, শখ করে মাছও ধরা হলো, এই আনন্দ কম কী?

চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের আব্দুল খালেক (৪০) বলেন, অনেক বছর আগ থেকেই বলদা বিলে হাইত উৎসবে মাছ ধরতে আসি। এবারও এলাম। ঈশ্বরগঞ্জের কুমারুলী গ্রামের রফিকুল ইসলাম (৪৫) বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, এ কথাটির সাথে আমাদের প্রাণের অস্থিত্ব মিশে আছে। খাল বা নদীগুলোতে সারা বছরই বাঁধ দিয়ে মাছ ধরার কারণে বিলগুলোতে দিনদিন মাছ কমে যাচ্ছে। ফলে হাইত উৎসবে আগের মতো মাছ পাওয়া যায় না।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন থেকে আসা কাঞ্চন ও স্বপন মিয়া জানান, তারা বড় মাছ ধরেছেন।

স্থানীয় মুরুব্বিরা জানান, শিশু বয়স থেকে তারা এই উৎসব দেখে আসছেন। তবে এখন খালবিলে আগের মতো মাছ পাওয়া যায় না। তারপরও ঘোষণা শুনে দূর-দূরান্ত থেকে লোকজন দলবেঁধে ছুটে এসে হইহুল্লোড় চিৎকারের মাধ্যমে মজা করে মাছ ধরে। এটা দীর্ঘদিনের ঐতিহ্য, এক অন্য রকম আনন্দ।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাটহাজারীতে শিক্ষকদের সংবর্ধনা প্রদান

Next Post

মনপুরায় ২৩ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

Related Posts

মিরপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাউল সাধকের কবর
সাহিত্য ও সংষ্কৃতি

মিরপুরে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাউল সাধকের কবর

তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
জাতীয় খবর

তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত
সাহিত্য ও সংষ্কৃতি

ভেড়ামারায় পদ্মপুরাণ গানের আসর অনুষ্ঠিত

Next Post
মনপুরায় ২৩ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

মনপুরায় ২৩ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist