Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নারায়ণগঞ্জে জেল একজনের ভাড়ায় খাটছে অন্যজন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 23 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বাবাকে হত্যার স্বীকারোক্তি ছেলের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

অবশেষে ধরা খেলেন মাদক মামলার ছয় মাসের কারাদন্ড প্রাপ্ত আসামি জাকির ওরফে সোহেল ওরফে গাজী। টাকার বিনিময়ে ভুয়া আসামি জেল হাজতে পাঠিয়েও তার শেষ রক্ষা হলো না। বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ নূরবাগ এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে জাকির ওরফে সোহেল ওরফে গাজীকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান ১০ আগস্ট ২০ পিচ ইয়াবা রাখার অভিযোগে ছয় মাসের সাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সুচতুর আসামি এই সাজা থেকে নিজেকে আড়াল করার জন্য নিজের নাম ঠিকানা পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদম রসুল এলাকার আলাউদ্দিনের পুত্র জুয়েলকে বিগত ১২ সেপ্টেম্বর ওই একই আদালতে আপিলের শর্তে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে,নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষ কারাবন্দীদের ভর্তি রেজিস্টার যাচাই-বাছাই করে দেখেন ২১ এপ্রিল ২০১৭ সালে সেশন মামলা নম্বর ১৭১/১৩ (বন্দর থানার মামলা নং ১১ (২) ১২) মামলায় জুয়েল নাম পরিচয়ে সে জেল হাজতে আটক ছিল। জেল কর্তৃপক্ষের সে প্রকৃত আসামি নয় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সত্য ঘটনা স্বীকার করে এবং প্রকৃত পরিচয় প্রকাশ করে।

এ ব্যাপারে জেল কর্তৃপক্ষ একটি প্রতিবেদন আকারে গত ১৫ সেপ্টেম্বর ২৬৪৬/২২ নম্বর স্মারকে ঘটনাটি আদালতে অবগত করেন। বিজ্ঞ আদালত গত ২০ সেপ্টেম্বর উক্ত মামলার প্রকৃত আসামি জাকির হোসেনের বিরুদ্ধে পুনরায় সাজা পরোয়ানা জারী করেন।

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) বন্দর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল বারেক হাওলাদার তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। বিজ্ঞ আদালত আগামী ২৮ সেপ্টেম্বর গাজী জাকির ও জেলে আটক জুয়েলকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন এবং উক্ত মামলার বিজ্ঞ আইনজীবী রেবেকা সুলতানাকে স্ব শরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান পিপিএম বলেন, প্রকৃত আসামি গ্রেফতার হওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।আশা করি ভবিষ্যতে এ ধরনের এহেন কর্মকান্ড করা থেকে বিচার প্রার্থীগণ বিরত থাকবেন।

তিনি আদালতকে ভুল বুঝিয়ে এ ধরনের জঘন্য কর্মকান্ড করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান। অপরদিকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী জহিরুল ইসলাম জানায়, আসামিগনের বিরুদ্ধে ২০৭, ২০৮ ও ৩৪ ধারায় নারায়ণগঞ্জ আদালতের দ্বিতীয় অঞ্চলে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।অচিরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//

Tags: নারায়ণগঞ্জে জেল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন

Next Post

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ‍যুবলীগের বিক্ষোভ মিছিল

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে   ‍যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ‍যুবলীগের বিক্ষোভ মিছিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist