Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নিউমার্কেটে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দিল বসুন্ধরা গ্রুপ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 28 April, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
নিউমার্কেটে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দিল বসুন্ধরা গ্রুপ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিউমার্কেট এলাকার ঘটনার পর গণমাধ্যমে নাহিদ ও মোরসালিনের পরিবারেরর অসহায়ত্বের বিষয় জানতে পারেন বসুন্ধরা গ্ৰুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ করে মোরাসালিন শেষবার বাসা থেকে বের হওয়ার সময় মেয়ের ঈদের জামা চাওয়ার বিষয়টি ওনাকে কষ্ট দেয়। তিনি মোরসালিন ও নাহিদের দুই পরিবারকে সহায়তা দেওয়ার সিন্ধান্ত নেন।

এর প্রেক্ষিতে বুধবার বিকেল তিনটায় নাহিদ ও মোরসালিনের পরিবারের সদস্যরা বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে উপস্থিত হন। এসময় বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দুই পরিবারকে ১০ লাখ করে ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। 

এর মধ্যে নাহিদ হাসানের বাবা মো. নাদিম মিয়ার হাতে তিন লাখ, মা নার্গিসকে তিন লাখ, স্ত্রী শিলা এবং শিলার বাবা ডালিমের হাতে চার লাখ টাকার চেক এবং মোরসালিনের মা নূরজাহানের হাতে ৩ লাখ ও তাঁর স্ত্রী অনি আক্তার মিতুর হাতে দুই সন্তান ও তার জন্য সাত লাখ টাকার চেক রয়েছে।  

বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তা পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন কেউ কেউ। মোরসালিনের পরিবার জানায়, ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার সময় ছোট্ট মেয়ে লামহা বাবাকে (মোরসালিন) বলেছিলো ঈদের জামা নিয়ে বাসায় আসতে। কিন্তু মোরসালিনের আর বাসায় ফেরা হয়নি। মেয়ের জন্য জামাও নেওয়া হয়নি। মোরসালিনের এক ছেলে এক মেয়ে। ছেলে হাবীব হামজার বয়স সাড়ে তিন বছর। আর মেয়ে হুমায়রা ইসলাম লামহা (৭) কামরাঙ্গিরচরের একটি মাদ্রাসায় নার্সারিতে পড়ছে।

মোরসালিনের স্ত্রী অনি আক্তার মিতু বলেন, ‘আমার মেয়েটা এখনো রাতে বাবাকে খোঁজে। ও জানে না ওর বাবা আর ফিরবে না। এখনো বাবা ঈদের জামা নিয়ে আসবে বলে সে ভাবে। কিভাবে বলি তাঁর বাবা আর দুনিয়াতে নেই। আমাদের ছেড়ে চলে গেছে। তারে মেরে ফেলছে।’

ছেলে হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে নিহত মোরসালিনের মা নূরজাহান বলেন, ‘আমার পোলাডারে যারা মেরে ফেলছে তাগো বিচার আল্লাহ করব। দুনিয়ার মধ্যেও যেনো তাগো বিচার দেখতে পারি। আমার বুকে (হার্ড) রোগ আছে। প্রতিমাসে দুই আড়াই হাজার টাকার ওষুধ লাগে। আমার পোলা কত কষ্ট করে সে টাকা জোগাইতো। আমারে অনেক ভালোবাসতো। এহন আরেক পোলা আছে বসুন্ধরার দেওয়া টাকা দিয়া তার লাইগা কিছু করে দিতে চেষ্টা করমু।’

তিনি বলেন, ‘আমার বাবাটা এইভাবে চইলা যাইবে জীবনেও ভাবতাম পারি নাই। আমার দুই ছেলে এক মেয়ে আছিলো। এহন একজন একজন হইয়া গেছে। বড় পোলাডা গাউসিয়ায় কাপড়ের দোকানে কাজ করে। তাঁর জন্য ভয় লাগে।’

মোরসালিনের শশুর মকবুল বলেন, ‘এই টাকা (সহায়তা) দিয়ে আমার মেয়েটার জন্য তাঁর ভবিষ্যতের জন্য কিছু একটা করার চিন্তা আছে। হয়তো তারে কয়েকটা সেলাই ম্যাশিন কিনে দিব। যাতে নিজে ও দুইটা বাচ্চারে নিয়ে চলতে পারে।’

নাহিদের মা নার্গিস বলেন, ‘শেষবার যখন পোলাডার কথা শুনছি আমার সামনেই আছিলো কিন্তু ভালো করে দেখতেও পারি নাই। মারা যাওনের আগের দিন সেহরির সময় আমারে ভাত খাইতে ডাকলো। তখন লাইট বন্ধ আছিলো ঠিক মতো দেখিও নাই। পোলাডারেতো আর ফিরা পামু না। যতদিন দুনিয়ায় আছিলো ততদিন আমাগো কথাই চিন্তা করছে। এমন বিপদের সময় কাউরে পাশে পাইতেছিলাম না। মইরা গিয়াও আমাগো পাশেই আছে নাহিদ। বসুন্ধরা গ্ৰুপ আইশা পাশে দাঁড়াইলো, আল্লাহ তাগোরে আরো বড় করুক।’

পাশে থাকা নাহিদের বাবা নাদিম হোসেন বলেন, ‘এমন পুতুলের মতো পোলাডারে মাটিতে রাইখা আসলাম। আমার বাজানরে আমি মরার আগ পর্যন্ত ভুলতে পারমু না। এমন কইরা পোলাডা মইরা যাইবো। রাস্তায় মাইরা ফালাইবো কোন শত্রুর  জন্যও এমনটা ভাবি নাই। ছোট ছেলেরে এহন ঘর থেকে বাইর হইতে দিতে মন চায় না, ভয় হয়।’

তিনি বলেন, ‘বসুন্ধরার দেওয়া টাকা দিয়া ভালো কিছু করার চেষ্টা করমু। ছেলেহারা আমার অসহায় পরিবারের পাশে কেউ ছিল না।’

চেক প্রদানের সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্ৰুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্ৰুপের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, নিউজ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা উপস্থিত ছিলেন ।  

প্রসঙ্গত, গত ১৮ই এপ্রিল সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। রাত ১২টা থেকে আড়াটা পর্যন্ত চলে সংঘর্ষ। এরপর পরের দিন মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ  শুরু হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের, থেমে থেমে চলে সংঘর্ষ। এই ঘটনায় গুরুতর আহত নাহিদ ও মোরসালিন পরে হাসপাতালে মারা যায়।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭,২০২২//

Tags: নিউমার্কেটে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ড.রোজিনা আক্তার লাকীর দাফন সম্পন্ন

Next Post

দৌলতপুরের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
দৌলতপুরের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

দৌলতপুরের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist