Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নোয়াখালীতে নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 29 November, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
নোয়াখালীতে নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে জানার আগ্রহ সৃস্টির লক্ষ্যে শুক্রবার সকালে জেলা শহরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে।

এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সোনাপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে নির্বাচন, গণতন্ত্র এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ৫০টি নৈবেতিক প্রশ্নের উত্তর দিতে দেওয়া হয়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ লিটন মিয়া, দ্বিতীয় রানার আপ হয়েছেন দেবলীনা রূপকথা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মারুফাত জাহান। তারা তিনজনই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ তিন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেষ্ট, প্রাইজবন্ড প্রদান করা হয়। একই সাথে তাদের জাতীয় পর্যায়ে নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

সমবেকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর নির্বাচনী অলিম্পিয়াড আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজন’র নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি কবি আখতার জাহান শেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু। বিষয়ভিত্তিক প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, তরুণ ভোটার ফাহিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন’র বেগমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুনীম ফয়সাল।

বক্তাগণ বলেন, ব্যাপক সংখ্যক তরুণ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী ও রাজনৈতিক দল সম্পর্কে ভালোভাবে জেনে-শুনে-বুঝে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী ও দলের সপক্ষে ভোটদানের জন্য তরুণদের উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে তরুণদের মধ্যে নির্বাচন ও গণতন্ত্রসহ বিবিধ বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি করা, তাঁদের মেধা ও মননে বিকশিত করা এবং নাগরিক চেতনাবোধে জাগ্রত করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ একান্ত জরুরি।

আলোচনা পর্ব শেষে অলিম্পিয়ার্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ-বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সব সময় নিজেদের নিয়োজিত রাখার শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সুজন, নোয়াখালীর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।ব্যতিক্রমধর্মী এই অলিম্পিয়ার্ডে ইভেন্ট ম্যাজেমেন্ট পার্টনার ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, এসএইভিও ও আমরা গোলাপ, মিডিয়া পার্টনার ছিলো নোয়ায়ালী অল রাউন্ডার এবং কালচারাল পার্টনার ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি

Next Post

গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Related Posts

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ
জাতীয় খবর

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার
জাতীয় খবর

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

Next Post
গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গাংনীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist