Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 16 October, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গ্রামীণ লাঠিখেলা, লোকজ গান, গণমিছিল লিফলেট বিতরণ ও পথসভাসহ ভিন্নধর্মী প্রচার চালানো হয়েছে।

বুধবার বিকালে ও রাতে উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিকআপ ভ্যানে করে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপির ৩১ দফা কর্মসূচি, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের পক্ষে প্রচার চলে।

এ সময় লাঠিখেলা দেখানো হয়। আর উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভিন্নধর্মী এ প্রচার হাতিয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগায়।

এতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বিএনপি সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ৩১ দফার নানা দিক তুলে ধরেন।

পথসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর উদ্দিন রাজীব বলেন, “আগামী নির্বাচনে দেশের মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মুখিয়ে আছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে। ১৭ বছর দ্বীপ হাতিয়ার মানুষ অবহেলিত। আমাদের প্রিয় জন্মস্থান হাতিয়াকে এগিয়ে নিতে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এখনই করণীয় ঠিক করতে হবে।

দ্বীপ হাতিয়ার পথে-প্রান্তরে যেখানেই তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া মিলছে বলেও জানান জেলা বিএনপির আহ্বয়ক কমিটির এ সদস্য।

তানভীর উদ্দিন রাজীব বলেন, নদী ভাঙন হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ। ভোট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়া নদী ভাঙন শতভাগ সমাধান হবে। হাতিয়ার অহংকার নিঝুম দ্বীপকে পর্যটনে সমৃদ্ধ করা হবে। হাতিয়ার সবগুলো বিচকে দৃষ্টিনন্দন করা হবে। যাতে করে হাতিয়ার মানষ পর্যটন থেকে আয় করতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফ উদ্দিন প্রমূখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার

Next Post

সাংবাদিককে হুমকি দিয়ে কপিলমুনিতে ধর্ষণে অভিযুক্ত যুবকের পোস্ট

Related Posts

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

Next Post
সাংবাদিককে হুমকি দিয়ে কপিলমুনিতে ধর্ষণে অভিযুক্ত যুবকের পোস্ট

সাংবাদিককে হুমকি দিয়ে কপিলমুনিতে ধর্ষণে অভিযুক্ত যুবকের পোস্ট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist