Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নৌকায় ভোট না দিলে সুযোগ-সুবিধা ও ভাতা বন্ধের হুমকি

সাইফুল by সাইফুল
Sunday, 24 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
নৌকায় ভোট না দিলে সুযোগ-সুবিধা ও ভাতা বন্ধের হুমকি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নৌকা মার্কায় ভোট না দিলে সকল সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল হয়ে যাবে বলে হুমকি দিয়েছেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় উঠান বৈঠকে এমন বক্তব্য দেন মঞ্জু চেয়ারম্যান। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। 

ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, নৌকার পক্ষে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় শতাধিক নারী ও কার্ডধারীদের উদ্দেশ্যে মঞ্জু চেয়ারম্যান বলছেন, সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। এটা জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট না দিলে এইসব সুযোগসুবিধা-ভাতা বাতিল হয়ে যাবে। অন্য কোনো ক্যান্ডিডেটরা ভোট চাইলে আপনারা বিভ্রান্ত হবেন না। নৌকা প্রতীক দিয়ে খোকসা-কুমারখালীতে একজনকে পাঠিয়েছে। সে হচ্ছে সেলিম আলতাফ জর্জ। এই প্রতীক (নৌকা) বাদে ভোট দিলে সব উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে যাবে। ভোট তো কাউকে না কাউকে দেওয়াই লাগবে। নৌকায় ভোট দিয়ে যদি এলাকার উন্নয়ন, বিভিন্ন ভাতা, আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ এগুলো যদি করতে পারি, এগুলো বড় পাওয়া। আমরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে এসেছি। আমরা সবাই নৌকায় ভোট দেব ইনশাআল্লাহ। 

বক্তব্যে মঞ্জু চেয়ারম্যান আরও বলেন, অন্য কাউকে আপনারা ভোট দিতে পারবে কিনা জানি না। তবে নৌকায় যারা ভোট দেবে তাদের সমস্যা নেই। আপনারা ভোট আগে দেবেন, সেখানে মেম্বারসহ আমাদের লোক থাকবে। আপনাদের মাঝে কিন্তু আমরাই ছিলাম, আমরাই আছি। যারা ১০ টাকা কেজি চাল, টিসিবি পায়নি। তারা কালকেই পাবা, তেল চাল পাবা। আমি মেম্বারের কাছে দিয়ে দেব। আর কোনো চাহিদা আছে? 

এসময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের মা মমতাজ বেগম, তার স্ত্রী, কুমারখালী উপজেলার  চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন ও এলাকার বাসিন্দারা।

বক্তব্যের বিষয়টি স্বীকার করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, শেখ হাসিনার সরকার, নৌকার সরকার ভাতাসহ বিভিন্ন সুযোগসুবিধা দিচ্ছে। আগামীতে বর্তমান সরকার বাদে অন্যকোনো সরকার এলে এগুলো বাদ হয়ে যাবে। এটা হুমকি না। অন্য কোনো সরকার ক্ষমতায় এলে সেগুলো বাতিল হতেও তো পারে। 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য আবদুর রউফের কর্মী সমর্থকদের মধ্যে একেক পর এক সংঘর্ষ, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, হুমকি, পাল্টাপাল্টি একাধিক অভিযোগ ও মামলা করা হয়েছে। এসব ঘটনায় উভয়পক্ষের কর্মী-সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের কর্মী-সমর্থক গ্রেপ্তার হয়েছে।

কেএস // দৈনিক দেশতথ্য // ২৪ ডিসেম্বর ২০২৩

Tags: দ্বাদশ জাতীয় নির্বাচন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টানা চতুর্থবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস

Next Post

কুষ্টিয়ায় দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন স্বতন্ত্র প্রার্থী সহ দুইজন

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
কুষ্টিয়ায় দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন স্বতন্ত্র প্রার্থী সহ দুইজন

কুষ্টিয়ায় দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন স্বতন্ত্র প্রার্থী সহ দুইজন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist