কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইনের ঘটনায় ৬০ঘন্টা পর বিএসএফ এবং বিজিবি’র পতাকা বৈঠকেও
তাৎক্ষনিক সমাধান মেলেনি। তবে বিএসএফ জানিয়েছে, শুন্য রেখায় অবস্থান ওই ১২জন আদৌ ভারতীয় নাগরিক কি না সেবিষয়ে যাচায় বাছাই করে সিদ্ধান্ত জানানো হবে। সে পর্যন্ত তাদের ওখানেই থাকতে হবে।
শনিবার বেলা ১০টায় ১৪৮নং সিমান্ত পিলার এলাকায় ভারতের রানী নগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিএসএফ টিম এবং ৪৭ বিজিবি’র সহকারী পরিচালক নুরুল হুদা’র নেতৃত্বে ছয় সদস্যের একটি বিজিবি টিম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত ৩০ মিনিটের পতাকা বৈঠকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।
বিজিবি সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চর বিলগাথুয়া এলাকায় উদ্ভুত পরিস্থিতি সতর্কতার সাথে নিবির পর্যবেক্ষন করা হচ্ছে| সীমান্ত দিয়ে কোন ভাবেই পুশইনের ঘটনা মেনে নেয়া হবে না এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে|
উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে বিএসএফ ৪ শিশু, ৪ জন নারী এবং ৪জন পুরুষসহ ১২জনকে বাংলাদেশ ভু-খন্ডে পুশইন চেষ্টা করে| টের পেয়ে বিজিবি ও স্থানীয়র বাংলাদেশে অনুপ্রবেশে বাঁধা দেয় এবং ভারত ভু-খন্ডে তাদের ফিরিয়ে দেয়| এরপর থেকে ভুক্তভোগী নারী শিশুসহ অনুপ্রবেশকারী ওই ১২জ সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছে|
প্রিন্ট করুন









Discussion about this post