Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পদ্মায় নিখোঁজ দুই পুলিশ অফিসারের মধ্যে এক জনের লাশ উদ্ধার

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 29 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পদ্মায় নিখোঁজ দুই পুলিশ অফিসারের মধ্যে এক জনের লাশ উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পুলিশের দাবি, পরোয়ানা তামিল করতে গিয়ে দুই নৌকার সংঘর্ষ হয়। জেলেদের দাবি জোর করে ইলিশ মাছ নেয়ায় সংঘর্ষ ঘটে

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে জেলেদের হামলায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন দুই পুলিশ সদস্য। তাদের খুঁজতে ১১ জন ডুবুরী নামানো হয়েছিল। তারা ৩৬ ঘন্টা পর এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এবং সদরুলের পিতা মরদেহটি শনাক্ত করেন।

এএসআই সদরুলের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানায়৷ তার তিন ছেলে মেয়ে৷ বড় ছেলে কলেজে পড়ে৷ মেয়ে হাই স্কুলে পড়ে এবং ছোট ছেলের বয়স মাত্র তিন বছর৷

তবে এখনো নিখোঁজ রয়েছে এএসআই মুকুল। তাকে উদ্ধারের জন্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এএসআই মুকুলের বাড়ি মেহেরপুর সদরে, তার সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে রয়েছে৷ 

এর আগে, গত সোমবার রাত ৩টার দিকে কুমারখালী থানার এসআই নজরুলের নেতৃত্বে ৬ পুলিশ সদস্য স্থানীয় দুই ইউপি সদস্যকে সাথে নিয়ে একটি মামলার ওয়ারেন্ট তামিলের জন্য নৌকা যোগে চর সাদিপুর যাচ্ছিল। মাঝ নদীতে পুলিশের ওই নৌকায় হামলা চালায় অবৈধভাবে ইলিশ ধরা জেলেদের একটি দল।

এসময় পুলিশের নৌকাটি ডুবে যায়। এতে চার পুলিশ সদস্যসহ দুই ইউপি সদস্য সাঁতরে কিনারায় উঠলেও এএসআই মুকুল এবং সদরুল তলিয়ে যায়। ঘটনার পর থেকেই তাদের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। সকালে তাদের সাথে যোগ দেয় খুলনা থেকে আসা ডুবুরি দল। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, ‘যতক্ষণ পর্যন্ত নিখোঁজ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা না হবে, ততক্ষণ উদ্ধার অভিযান চলতে থাকবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।’

জেলেদের ভাষ্য, নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা নদীতে মাছ ধরছিল। গভীর রাতে দুই মেম্বর ও ৬ পুলিশ পদ্মা নদীর বেড় কালোয়া এলাকায় নেমে অভিযানের কথা বলে কয়েকজন জেলের কাছ থেকে ইলিশ মাছ জোরপূর্বক নেয়ার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে শিলাইদহের শ্রীখোল এলাকায় দুর্বৃত্তরা পুলিশ ও মেম্বররের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা এস আই নজরুলসহ ৪ পুলিশ ও দুই মেম্বরকে উদ্ধার করে। তবে তাদের সংগীয় অপর দুই এএসআই কে আর খুঁজে পাওয়া যায়নি।

তবে পুলিশের দাবি, গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে দুর্ঘটনা ঘটলে দুই এএসআই নিখোঁজ হয়েছে। বাকী ৪ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে।

সরেজমিন ঘটনাস্থল বেড় কালোয়া মোড়ে গেলে স্থানীয় বাসিন্দা ইবাদত শেখের ছেলে জেলে এজাহার শেখ(৩৫) বলেন, ‘রাতে পদ্মায় ইলিশ ধরছিলাম। সেসময় ছলিম ও টিটন মেম্বরসহ ৬ জন পুলিশ এসে আমার কাছে থাকা মাছ নিয়ে চলে যায়। এবং পুলিশ ফের আমাকে মাছ ধরার অনুমতি দিয়ে চলে যায়’।

রাতের ওই ঘটনার সংবাদ পেয়ে আহত পুলিশদের উদ্ধারকারী বেড় কালোয়া এলাকার জেলেদের নেতা ইয়ারুল ইসলাম বলেন, ‘রাত আনুমানিক তিনটার দিকে স্থানীয় জেলেরা প্রথমে আমাকে ফোন দিয়ে জানায় নদীতে ঝামেলা হচ্ছে, ছলিম ও টিটন মেম্বর এবং পুলিশ এসে জেলেদের কাছ থেকে তেল ও মাছ লুটপাট করে নিয়ে গেছে। এই খবর শুনে আমি আবার ঘুমিয়ে পড়ি। এরপর সোমবার ভোর ৫ টার দিকে কুমারখালী থানার এএসআই সবদুল আমাকে ফোন করে বলে, ‘ভাই আমরা বিপদে আছি সাহায্য করেন, ১০ মিনিট পরে সদরুল কে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তখন একটি নৌকায় চারজন গিয়ে নদীর মধ্য থেকে এসআই নজরুলসহ ৩ পুলিশ এবং দুই মেম্বরকে উদ্ধার করে নিয়ে আসি। এসময় এসআই নজরুলের মাথা ফাঁটা ছিল, রক্ত বেরুচ্ছিলো।

এই জেলে নেতার দাবি, ‘নদীতে যাওয়া পুলিশদের কোন ড্রেস ছিলো না বলে তাদের উপর এই হামলার ঘটনা ঘটে। কারন টিটন ও ছলিম মেম্বর জেলেদের মাছ, তেল ও টাকা লুটপাট করতেই সাথে করে পুলিশ নিয়ে এসেছিল। সেই কারনেই ৩০/৪০ জন জেলে ডাকাত ভেবে এই হামলা চালিয়েছে’।

তবে অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ওসি মো: নজরুল ইসলাম দাবি করেন, ‘গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে দুই এএসআই নিখোঁজ হয়েছে। বাকী ৪ জন সাঁতরে কুলে আসতে সক্ষম হয়। বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

জেলেদের অভিযোগের বিষয় জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ গুলো তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Tags: কুষ্টিয়া নিউজপদ্মায় নিখোঁজ দুই পুলিশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাটহাজারীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে অর্থ দন্ড

Next Post

সিলেটে ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে তালা ঝুলালেন গ্রাহকরা 

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
সিলেটে ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে তালা ঝুলালেন গ্রাহকরা 

সিলেটে ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে তালা ঝুলালেন গ্রাহকরা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist