Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পদ্মার ভয়াল আগ্রাসনে ভাঙ্গছে পাড়’ বিপন্ন জনপদবাসী

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Saturday, 26 October, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
পদ্মার ভয়াল আগ্রাসনে ভাঙ্গছে পাড়’ বিপন্ন জনপদবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া: রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রোয়েনে বাধা পেয়ে নতুন গতিপথের সন্ধানে প্রমত্ত পদ্মার ভয়াল আগ্রাসনে ভাঙ্গছে পাড় বিপন্ন জনপদবাসী।

ইতোমধ্যে সরকারী বেসরকারী জনগুরুত্বপূর্ন স্থাপনা ও অবকাঠামো বিলীন হয়েছে পদ্মার গর্ভে। পদ্মার ডানপাড়স্থ কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও তালবাড়িয়া দুই ইউনিয়নের ৭কি:মি এলাকায় প্রবল ভাঙ্গনে কৃষিজমি, বাড়িঘর, স্কুল মাদ্রাসা বিলিন হয়েছে ইতোমধ্যে।

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি টাওয়ার ভেঙ্গে পরেছে নদী গর্ভে। এছাড়া উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টিজেলার সাথে সংযুক্ত একমাত্র মহাসড়কটিও পাড়ে দাঁড়িয়ে চরম ঝুঁকিতে। এবছর নতুন করে আক্রান্ত হয়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ ও ভেড়ামারা ৪১০ মেগা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ নানা অবকাঠামো। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ভাঙ্গন ঠেকাতে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মান প্রকল্প বাস্তবায়নসহ মনুষ্যসৃষ্ট এই বিপর্যয়ের জন্য দায়ী কথিত বিশেষজ্ঞদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, পূনর্বাসন করতে হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড বলছেন, এমুহুর্তে জরুরী কাজ বালিভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে। তবে নদীর পানি কমার সাথে সাথেই প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করবেন।

আক্রান্ত এলাকার সর্বস্ব খুইয়ে ক্ষুব্ধ আশ্রয়হীনরা কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক অবরোধ করে রাখে ঘন্টাকাল ধরে। এসময় স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল মোনিন বলেন, ‘পদ্মার বাম তীরে মূল কইজের মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পোর্ট নির্মানে প্রায় ১কি:মি গ্রোয়েন নির্মান করলো।

এতোবড় একটা ঘটনা ঘটালো প্রকল্প কর্তৃপক্ষ অথচ পানি উন্নয়ন বোর্ড বা মন্ত্রনালয় থেকে কোন অনাপত্তিটাও নেয়নি তারা। আবার পানি উন্নয়ন বোর্ডও এর বিরূপ ভয়াবহতা সম্পর্কে আগে থেকে আমাদের কিছুই জানায়নি। যাদের গোয়ার্তুমি, অদক্ষতা ও দায়িত্বহীনতায় শান্ত পদ্মার অশান্ত আগ্রাসনে অস্তিত্ব সংকটে আমাদের প্রিয় জনপদ, এবং সিমাহীন মানবিক বিপর্যয় ঘটে গেছে তাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পূনর্বাসনসহ স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে এলাকা রক্ষা করতে হবে। 

মিরপুর উপজেলার সাহেব নগর গ্রামের প্রৌঢ়া সোমেলা খাতুন (৮১) বিলাপ করছিলেন, ‘আহ হা হা, সুনার সার ভুঁই, এক দাগে ১০ বিঘি ভুঁই আমার। উর বাপ দুনিয়াই তিন বিদায় হয়ে গেছে, তিনডি ছাওয়াল এই ভুই আমাক দিয়ে গিছিলি। একন সব শ্যাস কইরি দেচে গাংয়ে। একটু মাতা গুইজি দাড়ানির জাগাও নি, কোন যায়ে দাঁড়াবো আর খাবো কি ? ঘরে কিচ্চু বুলতি কিচ্চু নি, এক যা আচে তুমরা এইডাই ঠেকা দেও, বুলাক দিয়ে গাং বাদি দেও’।

ঘরহারা গৃহবধু রেখা খাতুন(৩৫) বিলাপ করে বলছেন, ‘জমি জায়গা যা ছিলো সবই গেছে। এখন মাথা গোঁজার জাগাডাও নি। সর্বশান্ত হয়ে আমার অবস্থাও এখন আশ্রয়হীণ ভাসমানদের দলে। পাকা বাধ না হলি এই ভাঙ্গন কোন ভাবেই ঠেকানি যাবি না’ এখন যে বালুর বস্তা দিয়ে ঠেকাতি চাচ্ছে, ইতে কোন কাজই হচ্ছেনা, সবই  গভীর পানিত তলা যাচ্ছে’।

একেবারে পাড়ের উপর দাঁড়িয়ে থাকা মীর আব্দুল করীম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান চৌধুরী বলেন, ‘ভাঙ্গনটি এমন এক পর্যায়ে এসে দাড়িয়েছে যে, যে কোন মুহুর্তে আমার কলেজটি জাস্ট পাড়ের উপর থেকে কাত হয়ে গভীর পানিতে তলিয়ে যাবে। চোখের সামনে শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না। কলেজটি নদী গর্ভে যাওয়া মাত্রই কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক যেটি দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর বঙ্গের ২১টি জেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক সেটিও চলে যাবে। ইতোমধ্যে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি টাওয়ার ধ্বসে গেছে নদীতে, এখন হয়ত অপেক্ষায় আছে মহাসড়কটিও’।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী  প্রকৌশলী রাশিদুর রহমান জানান, ‘এখন পানি কমার সময় পদ্মার তীব্র ভাঙ্গন রোধে তাৎক্ষনিক জরুরী আপতকালীন কাজ হিসেবে বালিভর্তি জিওব্যাগ ফেলানো হচ্ছে যাতে করে জানামালের ক্ষতিরপরিমান যতটা সম্ভব কমানো যায়। তবে এর স্থায়ী সমাধান হবে আমাদের অনুমোদিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে’।  

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আব্দুল হামিদ দেশরূপান্তরকে জানান, ‘পদ্মার ডান তীরে ভাঙ্গন কবলিত ৯ কি:মি: এলাকায় স্থায়ী বাধ নির্মানে ১ হাজার ৪শ ৭২ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে অনুমোদন প্রাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কাজ এই অর্থ বছরেই শুরু হবে বলে জানালেন এই প্রকৌশলী।  

এহ/26/10/24/ দেশ তথ্য

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কৃষক দল নেতা সাকবর এর ১ম মৃত্যুবার্ষিকী পালন

Next Post

কুমারখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Related Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

Next Post
কুমারখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমারখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist