Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পরিবহন ও লঞ্চ ধর্মঘটকে পাত্তা না দিয়ে খুলনায় বিএনপির সমাবেশ

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Saturday, 22 October, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
পরিবহন ও লঞ্চ ধর্মঘটকে পাত্তা না দিয়ে খুলনায় বিএনপির সমাবেশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সমাবেশস্থলে আসেন বিএনপির বিভিন্ন জেলার নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মী শনিবার ভোর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে আসে।

পরিবহন ধর্মঘটের কারণে ২১ রুটের সঙ্গে খুলনার বাস চলাচল বন্ধ। সেই সাথে ৪৮ ঘন্টা বন্ধ লঞ্চ চলাচল। তাই যে যেভাবে পেরেছে উপস্থিত হয়েছে খুলনার দলীয় কার্যালয়ের সামনে। নিকটবর্তীদের অধিকাংশই এসেছেন পায়ে হেঁটে। দূরের নেতাকর্মীরা ট্রেনের পাশাপাশি বিভিন্ন ছোট ছোট যানবাহনের মাধ্যমে পৌঁছায় সমাবেশস্থলে।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার (২২ অক্টোবর) নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে সকাল ৬টা থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা শুরু হয়।

এ দিন সকাল ৬টায় নগরীর ডাকবাংলো মোড়ে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির কাজ চলছে। সমাবেশস্থলের প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। মঞ্চের নিচে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য রাখছেন।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, কেউ ঘুমিয়ে আছেন, কেউ সেখানে বসে নাস্তা সারছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত সেলফি তোলায়।

পরিবহন ধর্মঘটকে পাত্তা না দিয়ে খুলনায় বিএনপির সমাবেশস্থলে জড়ো হয় বিভাগের বিভিন্ন জেলার দলটির নেতাকর্মীরা। বেশির ভাগ নেতাকর্মী ট্রেনে ও ট্রলারে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতাকর্মীরা সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাটিকের বস্তা পাটি পেতে ঘুমিয়েছেন। সকালেও অনেককে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে সকালের নাস্তা দেওয়া হচ্ছে।

সমাবেশস্থলে বিভিন্ন নেতার ব্যানারে স্লোগান চলছে। মঞ্চ প্রস্তুতির কাজ জোরেসোরে চলছে। মঞ্চ থেকে প্রচার মাইকে দেশত্মবোধক এবং দলীয় গান বাজানো হচ্ছে। কর্মীদের চাঙ্গা করার জন্য মঞ্চ থেকেই মাঝে মাঝে মাইকে স্লোগান দেওয়া হচ্ছে। ছোট ছোট পিকআপে করে খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে।

সমাবেশে আসা যশোরে অভয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি বাবুল শেখ বলেন, ট্রলারে করে প্রায় ৩০০ জন এসেছেন। তিনি বলেন, ‌‘রাতে ঘুম হয়নি, তবে খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি। আমাদের দলের লোকজন খাবার দিচ্ছে। মনখুলে সবাই স্লোগান দিচ্ছে। গান বাজনা হচ্ছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ।’

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত,খুলনার পর আগামী ২৯ অক্টোবর রংপুরে সমাবেশ হওয়ার কথা রয়েছে। এরপর ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষনা দিয়েছে দলটি।

জা// দৈনিক দেশতথ্য// ২২ অক্টোবর ২০২২//

Tags: পরিবহন ও লঞ্চ ধর্মঘটকে পাত্তা না দিয়ে খুলনায় বিএনপির সমাবেশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসুচী পালন

Next Post

মুখোমুখি খুলনা রেল স্টেশনে পুলিশ-বিএনপি, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
মুখোমুখি খুলনা রেল স্টেশনে পুলিশ-বিএনপি, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

মুখোমুখি খুলনা রেল স্টেশনে পুলিশ-বিএনপি, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist