Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাইকগাছায় মানববন্ধন কর্মসূচীর মধ্যেই প্রধান শিক্ষকের পদত্যাগ!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 18 February, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
পাইকগাছায় মানববন্ধন কর্মসূচীর মধ্যেই প্রধান শিক্ষকের পদত্যাগ!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) :
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বহুবিধ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় চত্ত্বরে মানববন্ধন চলাকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন, অভিযুক্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।

পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা ও ব্যাক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক-ছাত্র-এলাকাবাসীর উদ্যোগে স্কুলের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক অনীশ রঞ্জন চক্রবর্তী, হাবিবুর রহমান, রেবেকা, প্রকাশ ঘোষ, অভিভাবক-গফ্ফার মজলিশ, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হোসেনসহ ১০ম শ্রেণির শিক্ষার্থী শেখ আব্দুল মুহিন, রাকিবুল ইসলাম রকি, সাদিয়া আক্তার, লাকি আক্তার, রিনা আক্তার।
মানববন্ধন সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা জানান, মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস অফিস কক্ষে তার পদত্যাগ পত্র রেখে চলে যান।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান জানান, তিনি প্রধান শিক্ষকের পদত্যাগপত্রটি বুঝে নিয়েছেন।
এর আগে বিদ্যালয়ের মোট ১৬ জন শিক্ষকের ১৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্সীনি-অনিয়মসহ নানা বিষয়ে একটি অখিযোগপত্র দাখিল করেন।
অভিযোগে জানানো হয়, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস একটি বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন।
এরপর বিভিন্ন সময় তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান মোড়ল, সঞ্জয় কুমার পাল ও বাবলু কুমার হরি এর কাছ থেকে বিএড স্কেল ও এমপিও ভুক্তির জন্য ২৫ হাজার টাকা, এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত শিক্ষক মোঃ সবুর সরদার, সঞ্জয় কুমার পাল ও পল্লব কুমার হরির কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বিল করিয়ে দিতে অনুরূপ তিনজনের কাছ থেকে অতিরিক্ত ৪৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন।
সহকারী শিক্ষক অনীশ রঞ্জন চক্রবর্তী ও ঈশিতা রানীন নিকট থেকে অনৈতিকভাবে ২০ হাজার টাকা ও পাসওয়ার্ড দেখানোর নামে ১০ হাজার টাকা জোরপূর্বক আদায় করেন। এছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের অপ্রদর্শিত আয় (প্রশংসাপত্র মূল সনদপত্র) নিজে আত্মসাৎ করার পাশাপাশি বিগত দিনে শিক্ষকদের অতিরিক্ত ক্লাসের টাকার কমিশন গ্রহণ করেন বলে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম রক্ষা ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী গত ৫ ফেব্রুয়ারী ঐ অভিযোগপত্রটি দাখিল করেন।
এব্যাপারে সর্বশেষ অভিযুক্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে স্কুলে গেলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিত শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী পদত্যাগের ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, যথাযথ প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে কলেজ অধ্যক্ষ আ.লীগ নেতা গ্রেফতার

Next Post

নোয়াখালীতে আ’লীগ নেতার মুক্তির দাবিতে আদালতে মানববন্ধন

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
নোয়াখালীতে আ’লীগ নেতার মুক্তির দাবিতে আদালতে মানববন্ধন

নোয়াখালীতে আ’লীগ নেতার মুক্তির দাবিতে আদালতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist