Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাইকগাছায় পুলিশের এসআইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 14 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
পাইকগাছায় পুলিশের এসআইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী পুলিশ ফাঁড়ির এসআই মো: ইমরান হোসেনের বিরুদ্ধে দাবিকৃত ঘুষের টাকা না দেওয়া,মিথ্যা মামলায় জেল-হাজতে প্রেরণ, চুরিসহ নানান অভিযোগে মামলা হয়েছে।

ঘটনার শিকার উপজেলার কাটিপাড়া গ্রামের মৃত সোবহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল বাদী হয়ে গত ১২ এপ্রিল এসআই মো: ইমরান হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে ঐ মামলা
করেন। যার নং- সিআর-৪২৬/২৩। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই খুলনাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানানো হয় যে, উপজেলার কাটিপাড়া গ্রামের আলী আজগর মোড়লসহ
অন্যান্যরা কাটিপাড়া মৌজায় কিছু জমি বন্দোবস্ত (ডিসিআর) নিয়ে দীর্ঘদিন
ধরে ভোগ দখল করে আসছেন। যেখানে হলুদসহ বিভিন্ন ফসলের আবাদ করছেন তারা।
তবে একই এলাকার গোপাল ভট্টাচার্যের দুই ছেলে সুব্রত ও দেব্রত স্থানীয়
রাড়ুলী পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইমরান হোসনের পরোক্ষ সহযোগীতায় ও
বহিরাগতদের সম্পৃক্ততায় সেখানকার হলুদ উঠিয়ে নেওয়ার অপচেষ্টা করে। বিষয়টি
বুঝতে পেরে বন্দোবস্ত গ্রহীতা আলী আজগর ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসনের
শরনাপন্ন হন। এসআই ইমরান হোসেন আলী আজগরের পক্ষে কাজ করতে তার কাছে৫০হাজার টাকা উৎকোচ দাবি করেন। তবে আজগর ঐ টাকা দিতে অস্বীকার করায় ইমরান তাকে নানাবিধ ভয়-ভীতি দেখান। যার কথোপকথন সু-কৌশলে আজগর তার নিজ মোবাইল ফোনে রেকর্ড করেন।

পরে ফোন রেকর্ডের বিষয়টি জানতে পেরে ইমরান তার উপর আরো ক্ষীপ্ত হয়ে পড়েন।
যার এক পর্যায়ে এসআই ইমরান প্রতিপক্ষ সুব্রত-দেব্রত গংদের ইন্ধন দিয়ে গত
২৬ মার্চ আজগরের আবাদী হলুদ তুলতে পাঠান। এসময় আজগর স্থানীয়দের সহযোগীতায়
একজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেন। তবে অভিযুক্ত এসআই হলুদ উত্তোলনকারীকে
ছেড়ে দিয়ে উল্টো অভিযোগকারী আজগরকে আটকে রেখে মারপিট করেন। এসময় আজগরের
কাছে থাকা এসআই’র কথোপকথনের রেকর্ডকৃত মোবাইল ফোন, হাতে থাকা আংটিসহ নগদ
টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে থানার মাধ্যমে আদালতে
পাঠায়। এতে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠায়।

এদিকে আলী আজগর জেলে থাকার সুযোগে এসআই ইমরানের প্রত্যক্ষ সহযোগীতায়
প্রতিপক্ষরা ক্ষেতের সমুদয় হলুদ তুলে নিয়ে যায়। ঘটনার এক সপ্তাহ পর আলী
আজগর জামিনে ছাড়া পেয়ে ইমরানের কাছে মোবাইলসহ অন্যান্য মালামাল ফেরৎ চান।
এতে তিনি তার উপর আরো ক্ষিপ্ত হয়ে মামলায় হয়রানীসহ নানাবিধ ভয়-ভীতি
প্রদর্শন করেন। একপর্যায়ে উপায়ন্ত না পেয়ে আলী আজগর বাদী হয়ে গত ১২
এপ্রিল এসআই ইমরানসহ ৪ জনের বিরুদ্ধে ঐ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার বাদীর পক্ষের আইনজীবি জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে
নিয়ে পিবিআই খুলনা কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ৪ জনের বিরুদ্ধে মামলাপাইকগাছা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কারাবন্দি আলেমদের মুক্তি দিন: আহমদ শফী

Next Post

খুলনায় বাংলা নববর্ষ উদযাপন

Related Posts

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির
জাতীয় খবর

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া
প্রধান খবর

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
জাতীয় খবর

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

Next Post
কারাবন্দি আলেমদের মুক্তি দিন: আহমদ শফী

খুলনায় বাংলা নববর্ষ উদযাপন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist