Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাটগ্রামে আন্তঃনগর ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Monday, 21 April, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পাটগ্রামে আন্তঃনগর ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 46;

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়।

সোমবার (২১ এপ্রিল) সকাল ৬ টা থেকে সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী এ অবরোধ কর্মসূচী অব্যাহত রাখে। রেলওয়ে কর্তৃপক্ষ সরাসরি বুড়িমারী থেকে আন্ত:নগর ট্রেন চালু না করলে অনিদিষ্টকালের জন্য রেলপথ অবরোধ ও এদিন সোমবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়।

অবরোধে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী লোকাল ট্রেন, পাটগ্রামের উদ্দেশ্যে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ‘বুড়িমারী কমিউটার’ ট্রেন পাটগ্রাম রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘসময় ধরে পাটগ্রামের বাউরা রেলস্টেশনে যাত্রা বিরতী করে রাখা হয়। এদিন বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেন এ রেলস্টেশনে বিকেল পৌনে ৩ টায় এবং দিনাজপুরের বিরল থেকে আরো একটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।

দুপুর ২টা থেকে উপজেলার বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী বাজার, সরকারি কলেজ মোড়, সরেঅর বাজার মোড় ও বাউরা বাজার মহাসড়কে শত শত লোকজন অবস্থান নিয়ে অবরোধ করে। এতে বুড়িমারী স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানগামী পণ্যবাহী গাড়ি, দূর পাল্লার বাস, কার এবং মাইক্রোবাসসহ অন্তত এক হাজারের অধিক যানবাহন আটকে রয়েছে।

জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে এ বছরের গত ১৫ ফেব্রুয়ারি ও পরে ১০ মার্চ এবং আবারো সময় পিছিয়ে ১৫ এপ্রিল বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় আবারও অবরোধ করেন স্থানীয়রা।

অবরোধ কর্মসূচীতে সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন, সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তনগর ট্টেনের সমন্বয়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মামুন প্রমুখ।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালু করার দাবিতে পাটগ্রামে সারাদিন রেল ও সড়কপথ অবরোধ কর হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ করে রাখা হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনোকিছু জানায়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক

Next Post

যৌথবাহিনীর তল্লাশি, মানুষের কঙ্কালসহ আটক ৩

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
যৌথবাহিনীর তল্লাশি, মানুষের কঙ্কালসহ আটক ৩

যৌথবাহিনীর তল্লাশি, মানুষের কঙ্কালসহ আটক ৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist