পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই সোমবার সকালে উপজেলার আফজাল হোসেন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি KOICA এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় আরডিএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত জননী প্রকল্প ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার রায়হান আলি, সেভ দ্য চিলড্রেন এর প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার ফাহিম,আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের কো-অর্ডিনেটর মাইনুদ্দিন,সেভ দ্য চিলড্রেন এর টেকনিক্যাল স্পেশালিস্ট ডা,শারমিন সুলতানা ঊর্মি,সৈয়দা জামিলা সিদ্দিকা, গভারমেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মবিলাইজেশন আর ডি আর এস এর পাটগ্রাম অফিসার জুলফিকার আলি, আর ডি আর এস এর ক্যাপাসিটি বিল্ডার্স অফিসার রোকনুজ্জামান, জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুুর রহমান সোহেল, জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান,সহ স্থানীয় ইমাম,শিক্ষক,নিকাহ রেজিস্ট্রার,গন অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ,মাতৃসেবা বৃদ্ধি, শিশু মৃত্যুর হার রোধ ও জন সচেতনতামুলক আলোচনা হয়।
আজিজুল হক দুলাল
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post