গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন সেতুর সাটার ভেঙ্গে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
মৃত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
এঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। এরা হলো গাইবান্ধা জেলার ইয়ার হোসেনের ছেলে আলম (৪০), একই জেলার মো.হাসেমের ছেলে রনজু (৩৫) এবং শেরপুর জেলার মো.আবুল কালামের ছেলে মো.রাকিবুল (৩৫)। এদের কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর আশংকাজনক অবস্থায় রনজু এবং রাকিবুলকে বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।
এদিকে, ঘটনা ঘটার পরপর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ নিহত রাশেলের স্বজনদের শান্তনা দেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিড়ে শ্রমিকদের সহ সাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনা ঘটার পরপর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ নিহত রাশেলের স্বজনদের শান্তনা দেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে অনেকটা ঘাটতি ছিলো বলে জানায় শ্রমিকরা।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রিন্ট করুন








Discussion about this post