রুকুনুজ্জামান, পার্বতীপর প্রতিনিধি:
দিনাজপুর পার্বতীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা বুধবার ১৫ জানুয়ারি ২০২৬ সকাল প্রায় ৭টার দিকে পার্বতীপুরে খোলাহাটি চৌত্রের মোড় বদরগঞ্জ এলাকায় রংপুর রোডের পাশ থেকে উক্ত মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর রোডের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করে।
জানাযায়, মরদেহটি বস্তায় মোড়ানো ছিল, এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সরাসরি জড়িত কোনো সন্দেহভাজন বা তদন্তের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রংপুর থেকে আসা সিআইডির একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ।
প্রিন্ট করুন










Discussion about this post