প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার মালশাদহ গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মিনারুল ইসলাম।
গত সোমবার গভীর রাতে তার পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিনারুল ইসলাম মালশাদহ গ্রামের মৃত মসলেম হোসেনের ছেলে।
তিনি অভিযোগ করেন, একই গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে আব্দুল মান্নান পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
বুধবার বিকেলে পুকুরপাড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিনারুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে।
আদালত যে রায় দেবেন, আমরা তা মেনে নেব, উল্লেখ করে তিনি বলেন, আব্দুল মান্নান বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে বলে দাবী করেন তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর আমি কারও নাম উল্লেখ না করলেও তারা আমার আগে গাংনী থানায় গিয়ে মামলা হয়েছে কি না জানতে খোঁজ নেয়। এতে প্রমাণ হয়, বিষয়টি সম্পর্কে তারা জড়িত।
ঘটনাটির সঠিক তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মিনারুল ইসলাম।
প্রিন্ট করুন










Discussion about this post