Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পুলিশের লাঠিচার্জে ম্যাটস শিক্ষার্থীরা আহত, মশাল মিছিল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 10 February, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
পুলিশের লাঠিচার্জে ম্যাটস শিক্ষার্থীরা আহত, মশাল মিছিল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া: চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ।

এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মশাল মিছিল করেছেন কুষ্টিয়ার ম্যাটস শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই মশাল মিছিল করেন। এতে কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শহরের হাসপাতাল মোড় এলাকায় তাদের ক্যাম্পাস থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে যায়।

সেখানে ১৫ মিনিট সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন মানুষ। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে এসে সড়কে আগুন জ্বালিয়ে প্রায় ২০ মিনিট বিক্ষোভ করেন। এরপর তারা তাদের ক্যাম্পাস চত্বরে চলে যায়।

এ সময় নেতৃত্ব দেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক ও কুষ্টিয়ার ম্যাটস ইন্টার্ণ সভাপতি মোন্তাশির মামুন কৌশিক, সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

এ সময় ম্যাটস শিক্ষার্থীরা বলেন, ঢাকায় চার দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি পালন করছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় লাঠিচার্জ করেছে পুলিশ। শুধু তা-ই না, পুলিশ শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এতে অন্তত ২০-৩০ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিল। তারা তো অপরাধ করে নি। কিন্তু পুলিশ তাদেরকে আঘাত করে আহত করেছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, আমাদের চার দফা দাবি মেনে নিতে হবে৷ তা না হলে আমরা কঠোর আন্দোলন করবো। কারণ দীর্ঘদিন ধরে আমরা এই চার দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আশ্বাস দেয়া হয়, কিন্তু দাবি মানা হয় না।

প্রসঙ্গত, রোববার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে শাহবাগের সড়ক অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। সাড়ে ১১টার দিকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়েই অবস্থিত জাতীয় জাদুঘরের সামনের সড়কে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সড়কটি বন্ধ হয়ে যায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দ্বিতীয় বিয়ের ২ মাসের মাথায় প্রথম স্ত্রীকে হত্যা

Next Post

এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

Next Post
এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist