Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পোরশায় গ্রাম আদালতে যুবকের ঝুলন্ত মরদেহ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 5 August, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পোরশায় গ্রাম আদালতে যুবকের ঝুলন্ত মরদেহ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চেয়ারম্যান বলছেন সে আত্মহত্যা। মেম্বার বলছেন নির্যাতন করে মারা হয়েছে। দুই চৌকিদার পুলিশ হেফাজতে

নওগাঁর পোরশায় ছুটির দিনে গ্রাম আদালত বসিয়ে নির্যাতনে এক যুবককে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। 

শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারিক কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিকেলে আদালত কক্ষ থেকে লাফারু ইসলাম (৩২) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাফারু একই ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার একটি ভাঙারি দোকান থেকে চুরি যাওয়া সাইকেল উদ্ধারের সূত্র ধরে আশিক নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা।

সেই সূত্র ধরে সাইকেল চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠে লাফারু ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্ধার হওয়া সাইকেলের মালিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লাফারু ও আশিকের বিরুদ্ধে অভিযোগ দেন।

অভিযোগের সূত্র ধরে শুক্রবার সকালে ওই দুই যুবককে গ্রাম পুলিশের সহযোগিতায় আটক করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক। পরে চেয়ারম্যানের হেফাজতে তাদের নেওয়া হয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারিক কক্ষে।

এর কয়েক ঘণ্টা পর দুপুরে ওই কক্ষে লাফারু ইসলামের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখা যায়। বিষয়টি জানার পরই বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওই সার্কেলের আওতাধীন একজন সহকারী পুলিশ সুপার। সেখানে তাদের উপস্থিতিতেই মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

একজন ইউপি সদস্য বলেন, ছুটির দিনে কখনোই গ্রাম আদালত বসে না। তবে লাফারুকে ছুটির দিনেই আটক করে গ্রাম আদালতে নেওয়া হয়। তাকে আটকের প্রক্রিয়া বৈধ ছিলো না। মরদেহে আঘাতের চিহ্ন দেখতে এগিয়ে গেলেও তা দেখতে দেওয়া হয়নি। নিশ্চয়ই আদালত কক্ষে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। ঝুলন্ত মরদেহটি স্বাভাবিক মনে হয়নি। সঠিকভাবে তদন্ত করলেই রহস্য বেরিয়ে আসবে।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আকবর হোসেন বলেন, লাফারু এবং অভিযোগকারী দুজনই আমার ওয়ার্ডের বাসিন্দা। অথচ তাকে (লাফারু) আটকের আগে বিষয়টি আমাকে অবগত করা হয়নি। পরে শুনেছি দুজন গ্রাম পুলিশের সহযোগিতায় লাফারুসহ আরো একজনকে আটক করে হেফাজতে নিয়েছেন চেয়ারম্যান। পরে লাফারুর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সঠিক নয় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ আছে, সে নিজেই আত্মহত্যা করেছে, গতকাল শুক্রবার দুপুর ১২ টার সময় মাস্টার পাড়া ক্যাম্প এলাকায় স্থানীয়রা আটক করে আমাদের কে বার্তা পাঠালে সেখান থেকে আমদের দুই গ্রাম পুলিশ তাকে সাইকেল চুরির অপরাধে আটক করে ইউনিয়ন হেফাজতে রাখে, তিনি আরও বলেন সকলেই মুসলিম হওয়ায় জুমার নামাজের সময় গ্রাম পুলিশরা নামাজ আদায় করতে গিয়েছিল নামাজ শেষে তাকে দুই গ্রাম পুলিশ খাবার দিতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই গ্রাম পুলিশকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান বলেন, স্থানীয়দের মৌখিক অভিযোগের সূত্র ধরে দুই গ্রাম পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারা অভিযোগ করলে এ ঘটনায় মামলা রুজু করা হবে।

অভিযোগ না পেলে পুলিশ কী কোনো পদক্ষেপই নেবে না? এমন প্রশ্নের জবাবে সহকারী পুলিশ সুপার বলেন, প্রাথমিক অবস্থায় পুলিশ বাদী হয়ে মামলা করার সুযোগ নেই। তারা (নিহতের পরিবার) যদি শেষ মুহূর্ত পর্যন্ত অভিযোগ না করে, সেক্ষেত্রে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান বলেন, ঘটনাটি জানার পরই সেখানে গিয়ে মরদেহটির সুরতহাল করেছি। মরদেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেই বিষয়গুলো উল্লেখ করে ময়নাতদন্তের জন্য রেফার করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার দিন গ্রাম আদালত বসার কথা না। চেয়ারম্যান হয়তো ছুটির দিনে নিজে থেকেই অফিস খুলেছেন। ছুটির দিন গ্রাম আদালত খোলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে এ ঘটনা আলাদাভাবে তদন্ত করে দেখবে জেলা প্রশাসন।

 এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫,২০২৩//

Tags: পোরশায় গ্রাম আদালতে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাতির জনকের সমাধিতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার শ্রদ্ধাঞ্জলি

Next Post

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করতে চাইনা—মির্জাপুরে পিটার ডি হার্স

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করতে চাইনা—মির্জাপুরে পিটার ডি হার্স

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করতে চাইনা---মির্জাপুরে পিটার ডি হার্স

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist