Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রধানমন্ত্রীর খুলনার জনসভা আজ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 13 November, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
প্রধানমন্ত্রীর খুলনার জনসভা আজ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। এছাড়া জনসভাস্থল থেকেই উদ্বোধন করবেন ২২টি উন্নয়ন প্রকল্প।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বর্ণিল সজ্জায় সেজেছে মহানগরীর প্রতিটি এলাকায়। এমনকি প্রতিটি সড়কে নির্মাণ করা হয়েছে দুই শতাধিক তোরণ মোড়ে মোড়ে শোভা পাচ্ছে রং হরেক রঙের ব্যানার ফেস্টুন। তেমনি প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছসিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চলছে মাইকিং, পোস্টারিং, প্ল্যাকার্ড, বিলবোর্ড, তোরণ নির্মাণ, আলোকসজ্জা, প্রচার মিছিল। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গোটা খুলনা নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার প্রস্তুতি নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানাযায়, ইতোমধ্যে দফায় দফায় দল ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। কেন্দ্রীয় নেতারা একাধিকবার খুলনায় এসে প্রস্তুতি দেখে গেছেন। প্রতিদিন শহরে প্রচার মিছিল করছেন নেতাকর্মীরা। নগরীজুড়ে দিনরাত চলছে মাইকিং, লাগানো হয়েছে পোস্টার, বিলবোর্ড, প্ল্যাকার্ড। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাতে আলোকসজ্জার ব্যবস্থাও করা হচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে দুই শতাধিক তোরণ। সার্কিট হাউস মাঠের আবাহনী ক্রীড়াচক্র প্রান্তে তৈরি করা হচ্ছে নিচে নৌকা ও ওপরে পদ্মা সেতুর আদলে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থসহ সাড়ে ১৩ ফুট উচ্চতার মঞ্চ। এতে অন্তত ৪০০ জন অতিথি বসতে পারবেন।

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, সমাবেশের দিন সার্কিট হাউস মাঠে থাকবেন নারী কর্মীরা। পুরুষ নেতাকর্মীরা থাকবেন মাঠের চারপাশের সড়কগুলোতে। মাঠ ছাড়াও নগরীর কাস্টমস ঘাট থেকে শিববাড়ি মোড়, জেলখানা ঘাট, সদর থানার মোড়, হাদিস পার্ক ও হাজী মুহসীন রোডে মাইক দেওয়া হবে। শিববাড়ি মোড়সহ বেশ কয়েকটি স্থানে এলইডি মনিটরে প্রচার করা হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

এব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা জানান, জনসভায় খুলনা বিভাগের ১০ জেলার ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন নগরীর রাজপথে নেতাকর্মীর ঢল নামবে।

কেএমপি কমিশনার মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভাস্থলে পুলিশি পোশাকে এবং সাদা পোশাকে প্রশাসন কাজ করবে। নিরাপত্তা জোরদারে সার্কিট হাউস মাঠ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। গোটা নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। জনসভাস্থলে আসা এবং জনসভা শেষে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ফিরতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১২,২০২৩//

Tags: প্রধানমন্ত্রীর খুলনার জনসভা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেনাপোলে স্বর্ণেরবার সহ ৩ জন পাচারকারী আটক

Next Post

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

Related Posts

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
জাতীয় খবর

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় খবর

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

Next Post
ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist