Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চায় আ.লীগ

সাইফুল by সাইফুল
Thursday, 19 October, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চায় আ.লীগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করতে ২৮ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নগরের পতেঙ্গায় শহর প্রান্তে টানেলের নামফলক উন্মোচন করবেন তিনি। টোল প্রদানের পর আনোয়ারা প্রান্তে কাফকো কলোনি সংলগ্ন কেইপিজেড মাঠে জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী।  

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সমাবেশে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চায়। এজন্য চলছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মাঠ প্রস্তুত করা হচ্ছে। টানেল সংযোগ সড়কে রোড মার্কিং, ডিভাইডারে রং, চাতরী চৌমুহনী বাজার, ফকিন্নির হাটসহ বিভিন্ন স্থানে ইউটার্নে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। চৌমুহনী বাজার থেকে সিইউএফএল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভাস্থল আনোয়ারার কেইপিজেড এর সাড়ে ৯ লাখ ঘনফুট আয়তনের মাঠ প্রস্তুত করা হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হবে। জনসভায় নেতা-কর্মীদের বহন করা বাস রাখার জন্য কেইপিজেড এর অব্যবহৃত চারটি মাঠ সংস্কার করে পার্কিং জোন করা হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে টানেল সংযোগ সড়ক ও জনসভার আশপাশের সড়কগুলো সাজানো হচ্ছে। কেইপিজেড মাঠে নৌকার আদলে দেশের সবচেয়ে বড় মঞ্চ নির্মাণ করা হবে।  

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নগর, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে সহায়তা করা হচ্ছে। এই জনসভায় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।  

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসতিয়াক ইমন জানান, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাফকো সেন্টারের কেইপিজেড মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় আনোয়ারা উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ করে সড়ক উন্নয়ন, যানজট নিরসন, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ অক্টোবর  ২০২৩

Tags: আওয়ামী লীগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আনোয়ারার ওপারে আরেক চট্টগ্রাম নদীর ১৫০ ফুট গভীরে ‘বঙ্গবন্ধু টানেল’

Next Post

দুর্গাপূজা উপলক্ষে অনুদান দিলেন সিলেটে মেয়র

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
দুর্গাপূজা উপলক্ষে অনুদান দিলেন সিলেটে মেয়র

দুর্গাপূজা উপলক্ষে অনুদান দিলেন সিলেটে মেয়র

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist