Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বাবলম্বী করছেন: খাদ্যমন্ত্রী

সাইফুল by সাইফুল
Thursday, 3 August, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীকে স্বাবলম্বী করছেন: খাদ্যমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অবহেলিত ছিল। সেই অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সহযোগিতা করে স্বাবলম্বী করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী স্কুল মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ষাড় বাছুর, গো খাদ্য, হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৩০টি পরিবারের মাঝে ষাড় বাছুর ও ১৬৬টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস বিতরণ বিতরণ করা হয়।

মন্ত্রী আরো বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নমুখী মূলস্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁসহ দেশব্যাপী এই কার্যক্রম চলমান রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখন আর আগের দিনের মতো নেই। নিজেদের এরা বদলে ফেলছে। উন্নয়ন হচ্ছে তাদের জীবনমানের। বাড়ছে শিক্ষার হার। আর এসব সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আজকে যেসব ষাড় বাছুর ও হাঁস বিতরণ করা হয়েছে এসব পালনের মাধ্যমে মানুষের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এ ছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবানও জানান মন্ত্রী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জø হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ৮৫ হাজার টাকার চেক বিতরণ, জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ, ১৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ আগস্ট ২০২৩

Tags: খাদ্য মন্ত্রী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে চার জন ট্রান্সফরমার চোর গ্রেফতার

Next Post

নদীতে বিলীনের শঙ্কায় পিঁপড়াখালীর প্রাথমিক বিদ্যালয়

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
নদীতে বিলীনের শঙ্কায়  পিঁপড়াখালীর প্রাথমিক  বিদ্যালয়

নদীতে বিলীনের শঙ্কায় পিঁপড়াখালীর প্রাথমিক বিদ্যালয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist