Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রধান উপদেষ্টার তহবিলে সাবেক এমপি শফি চৌধুরীর অনুদান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 17 October, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
প্রধান উপদেষ্টার তহবিলে সাবেক এমপি শফি চৌধুরীর অনুদান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


সিলেট অফিস :বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুস এর ত্রাণ ও পুনর্বাসন তহবিলে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন সিলেট-৩ আসনের সাবেক এমপি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এই অনুদানের ৩টি চেক গ্রহণ করেন।

তার হাতে শফি আহমদ চৌধুরীর পক্ষে চেক তুলে দেন পুত্র পূবালী ব্যাংকের পরিচালক আরিফ এ চৌধুরী এবং পুত্রবধু বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী।

শারীরিক অসুস্থতার জন্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে জুলাই গণঅভ্যূত্থান ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তার পক্ষে পরিবারের সদস্যরা এই চেক করে তুলে দেন। জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনের দু-বারের সাবেক সংসদ সদস্য। দেশের একজন প্রতিতযশা ব্যবসায়ী এবং বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংকের সাবেক পরিচালক। ১৯৭৪ সাল থেকে দেশের যে কোন দূর্যোগে-দূর্ভোগে সাধ্য অনুযায়ী সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। বিগত করোনা মহামারির সময়ে সিলেট শহীদ শামসুদ্দীন সরকারি হাসপাতালে ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি হেপা ফিল্টার প্রদান করে তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন। এছাড়াও তার নির্বাচনী এলাকা সিলেট-৩ আসনে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতালে সরকারি অনুদান প্রদান ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে তার ব্যাপক অবদান রয়েছে। তার প্রতিষ্ঠিত লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজে প্রায় ৩ হাজারের বেশি ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করছে। জুলাই গণঅভ্যূত্থানের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত বন্যা ও পুনবার্সন তহবিল গঠন করা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তহবিলে অনুদান প্রদান করতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান নোবেল বিজয়ী ড. মূহাম্মদ ইউনুস। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং তার দুই পুত্র আরিফ এ চৌধুরী ও আসিফ এ চৌধুরীর পক্ষ থেকে ১ কোটিসহ মোট ২ কোটি ৫০ লক্ষ টাকার ৩টি চেক প্রদান করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাংবাদিক ফারুকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Next Post

নওগাঁয় সাংবাদিক শহিদুল হামলার শিকার

Related Posts

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Next Post
নওগাঁয় সাংবাদিক শহিদুল হামলার শিকার

নওগাঁয় সাংবাদিক শহিদুল হামলার শিকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist