Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রবাসী বিএনপি নেতার মায়ের মৃত্যু : ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 4 April, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
প্রবাসী বিএনপি নেতার মায়ের মৃত্যু : ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধি : “এই বুজি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের অবস্থা। ডিউটিরত ডাক্তার ঘুমাইয়া ঘুমাইয়া বেতন নেয় আর হাসপাতালের ৬টি নাম্বারে কল করলাম কোন কল যায় নাই, অকেজো সব নাম্বার।

বুধবার (১লা এপ্রিল) আজ ভোর ৫টার সময় আমার আম্মা হঠাৎ ষ্ট্রোক করেন। সাথে সাথে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৬টি নাম্বার গুগল থেকে সংগ্রহ করে আমি লন্ডন থেকে ফোন কল করি কিন্তু কোন আনসার পাই নাই অকেজো সব নাম্বার। আমার আম্মাকে সদর হাসপাতালে নিলে ডিউটিরত ডাক্তার সাহেবকে ঘুমে পায় এবং ঐ ডিউটিরত ডাক্তার আমার আম্মাকে দেখে নাই,চিকিৎসাও দেয় নাই এবং আমি ঐ ডাক্তারের সাথে কথা বলার জন্য অনুরোধ করলাম আমার সাথে কথা বলেনি সে আবার ঘুমাতে যায়। এই বিষয়টি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিক কে অবগত করলাম। আমি এই সমস্ত অপদার্থ ডাক্তারদের পানিসমেন্ট চাই। কারণ আমার বুঝতে অসুবিধা নেই,সুনামগঞ্জের মানুষ এই সমস্ত ডাক্তারদের হাতে সুচিকিৎসা না পেয়ে কষ্ট করে ও লাঞ্চিত বঞ্চিত হয়। আমি ইহার প্রতিকার চাই সব রোগী সাধারণের পক্ষ থেকে। নিম্নে প্রমান দিলাম। নাম্বারগুলো হলো ০৮৭১-৫৫২৫১,০৮৭১-৫৫২২৫, ০৮৭১-৬১-৭০৪,০১৭১৮-৬৩০৮৮৭,০১৭৩০-৩২৪৪১৯,০১৭১২-৯৭৩৮৪৩।”একথাগুলো বলেছেন,চিকিৎসাবঞ্চিত হয়ে মৃত্যুবরন করা মায়ের শোকে শোকাহত যুক্তরাজ্য প্রবাসীপুত্র এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ও ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিন খান। প্রথম দফায় উপরোক্ত অভিযোগ উত্থাপনের পর দ্বিতীয় দফায় তিনি উল্লেখ করেন,“আমার আম্মা শেষ পর্যন্ত মারা গেলেন আজ সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটিরত ডাক্তার মোহাম্মদ আলীর অবহেলার কারনে আমার আম্মা মারা গেছেন। তাকে আইনের আওতায় এনে এই অবহেলার সঠিক বিচার দাবি করছি সরকার ও দেশবাসীর কাছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিক ভাই কে বহু বার মোবাইল ফোন কলে না পেয়ে গুগলে সুনামগঞ্জ সদর হাসপাতালের ইর্মাঞ্জেসি ফোন নাম্বারগুলা খুজে এই ৬টি নাম্বার পাই এবং এই নাম্বার গুলাতে বার বার ফোন করি কিন্তু এই সমস্ত কোন নাম্বারে ফোন কল যায় নাই সব নাম্বারগুলা অকেজো। এই প্রতারনার সঠিক তদন্ত চাই”। পরবর্তীতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে ইসলাম উদ্দিন খান আরো বলেন, ঐদিন সকাল ৯টায় ডাঃ রফিক আমার কলব্যাক করে কথা বলেন। কিন্তু ততক্ষণে আমার মাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আমার ছোট ভাই। আমার মা আর বেঁচে নেই।”

জানা যায়,সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রাম নিবাসী প্রবাসী ইসলাম উদ্দিন খানের মাতা মোছাঃ রমিলা বিবি (৭৬) গত ১লা এপ্রিল বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ করে ষ্ট্রোকে আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার তাৎক্ষনিক তাঁকে চিকিৎসা প্রদান না করে গাফিলতি করার কারণে তিনি চিকিৎসাবঞ্চিত হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন রোগীনির পরিবারের লোকজন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বজনরা জানান, ভোর ৫টায় ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মোছাঃ রমিলা বিবি কে নিয়ে ঠিক ৬টার সময় তারা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌছেন। তারা সেখানে ঘুম থেকে জাগিয়ে তুলেন ডাক্তারকে। কিন্তু একঘন্টা যাবৎ প্রতিক্ষার প্রহর গুনার পরও ডাক্তার সাহেব রোগীনিকে উপযুক্ত চিকিৎসা না দেয়ায় আমরা সিলেটের মাউন্ড এডোরায় পৌছার পর সকাল ১০টা ৪৫ মিনিটে মারা যান ঐ বৃদ্ধা। জেলা সদর হাসপাতাল থেকে ঐদিন সকাল সাড়ে ৭টায় মাউন্ড এডোরা প্রাইভেট হাসপাতালের উদ্দেশ্যে তারা রওয়ানা হন বলে নিশ্চিত করেন সাংবাদিকদের।

অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে ঐদিন জরুরি বিভাগে মেডিকেল অফিসারের দায়িত্ব পালনকারী বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী টিপু বলেন, মোছাঃ রমিলা বিবিকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাঁর প্রেসার,ডায়াবেটিস পরীক্ষাসহ ইসিজি করি। ঐসময় তারা নিজেরাই রোগীনিকে নিয়ে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেবেন বলে আমাকে জানালে আমি বিষয়টি আরএমও সাহেবকে জানাই। এবং রোগীনির পরিবারের লোকজনও সিলেটে যাচ্ছেন বলে আরএমও সাহেবকে আশ্বস্থ করেন। এখানে জেনেশুনে বুঝে আমি ও আমরা কোন গাফিলতি করিনি। তিনি বলেন,রোগীনির সাথে আসা তার পুত্র দায়িত্ব পালনকালে বিদেশের একটি নাম্বারের সাথে কথা বলার জন্য আমাকে চাপপ্রয়োগ করলে আমি ব্যস্ততার কারণে ঐ মোবাইলে আলাপ করতে পারিনি বিধায় রোগীনির আত্মীয় স্বজনরা আমাদেরকে ভূল বুঝে যাচ্ছেন। তাছাড়া যিনি ঐ মোবাইলটি আমার হাতে ধরিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমাকে সুনির্দিষ্টভাবে বলেননি যে,বিদেশ থেকে রোগীনির পুত্র আমার সাথে আলাপ করতে বা জানতে চেয়েছেন। যতই ব্যস্ততা থাকুকনা কেন আমাকে বুঝিয়ে বললে আমি অবশ্যই রোগীনির প্রবাসী পুত্রের সাথে আলাপ করতাম।

ডাক্তার মোহাম্মদ আলী টিপুর বক্তব্যকে মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন উল্লেখ করে ইসলাম উদ্দিনের মামাতো ভাই আবুল বাশার বলেন, প্রকৃতপক্ষে ঐ ডাক্তার সাহেব আমার ফুফুকে আদৌ কোন চিকিৎসাসেবা দেননি। রোগীনিকে নিয়ে হাসপাতালে পৌছে প্রথমে আমি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এসময় তিনি আমার ফুফুকে না দেখেই ইসিজি করার কথা বলেন। কিন্তু ইসিজি রিপোর্ট না দেখেই আবারো ঘুমিয়ে পড়েন ডাক্তার সাহেব। আমি অনন্যোপায় হয়ে লন্ডনে অবস্থানরত আমার ফুফাতো ভাই ইসলাম উদ্দিন খানের সাথে ভিডিও কল করে ঘটনার কথা অবগত করার পাশাপাশি ফুফাতো ভাইয়ের নির্দেশে আমি আবারও ডাক্তারকে ঢেকে ঘুম থেকে তুলে রোগীনির পুত্র হিসেবে প্রবাসী সন্তানের সাথে আলাপ করার জন্য অনুরোধ করলে তিনি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাননি। এ অবস্থায় আমি মোবাইলের ভিডিও ক্যামেরা ডাক্তারের মুখের দিকে ধরে রাখি। তখন আমার বড় ভাই “আমার মা স্ট্রোকের রোগী,আমি লন্ডন থেকে বলছি,একটা মিনিট আমার মারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি” বলে মিনতি করার পরও ঐ ডাক্তার ভাইয়ের সাথে আলাপ করাতো দূরের কথা “রোগীনিরে হাসপাতালে ভর্তি করো বলে” আবারও ঘুমোতে যান। এসব ঘটনাই প্রমাণ করে আমার ফুফুর করুণ মৃত্যুর জন্য কর্তব্যরত ডাক্তারই দায়ী। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে গাফিলতির আশ্রয়ে উপযুক্ত চিকিৎসা প্রদানে অবহেলা করে আরামের ঘুমের মাধ্যমে তিনি একজন অসহায় রোগীনিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে চ্যালেঞ্জ করেন আবুল বাশার।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম বলেন, লন্ডন থেকে রোগিনীর পুত্র ইসলাম উদ্দিন খান তার মায়ের চিকিৎসা সংক্রান্ত অভিযোগের বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে অবগত করলে আমি আমার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে তার অভিযোগের কথা জানিয়েছি। রোগীনির ছেলে যেহেতু বিদেশে অবস্থান করছেন সেহেতু এক মিনিটের জন্য হলেও তার ফোনটি রিসিভ করে কর্তব্যরত চিকিৎসক কথা বলতে পারতেন। ডাঃ রফিকুল ইসলাম বলেন, মোছাঃ রমিলা বিবি গত কয়েকদিন পূর্বে হজ্জব্রত পালন করে এসেছেন। তিনি আমার প্রাইভেট রোগী ছিলেন। আমি সবসময়ই তাঁর চিকিৎসা করতাম। ঐদিনকার ঘটনার কথা জানতে পেরে আমি নিজে জরুরি বিভাগের কর্তব্যরত ব্রাদারের সাথে আলাপ করে উনার চিকিৎসার ব্যাপারে যা যা করা প্রয়োজন তা সুনিশ্চিত করার নির্দেশ দানের পাশাপাশি অল্প সময়ের ব্যবধানেই হাসপাতালে পৌছি। ইসলাম উদ্দিন খানের ভাই আবুল বাশার আমার সাথে আলাপ করেই রোগীনিকে নিয়ে ততক্ষণে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রোগীনির পুত্র প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খানের সাথেও তাঁর ব্যক্তিগত চেনাজানা ও সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন,ড্যাবের কেন্দ্রীয় নেতারা রোগীনি সম্পর্কে খোজখবর নিয়েছেন। আমি যেহেতু উনার প্রাইভেট ডাক্তার সেহেতু উনার ব্যাপারে স্পেশাল কেয়ার নেয়ার চেষ্টা করেছি। তারপরও বলছি এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দাখিল করুন। আমিও চাই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হউক। কারো গাফিলতি প্রমাণ হলে কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিবেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সুমন বনিক এর কাছে, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খানের অনুসন্ধান করা টিএন্ডটি ফোন ও মোবাইল নাম্বারগুলো সম্পর্কে জানতে চেয়ে তার মুঠোফোনে কল করলে তিনি এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। সেবাপ্রার্থীরা বলেন, দীর্ঘদিনের পুরানো ও মান্দাতার আমলের এই নাম্বারগুলো জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ সংশ্লিষ্ট নাম্বার। এসব নাম্বারে বিদেশ থেকে সেবাপ্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা কল করে আসলেই কোন প্রতিকার পাননা। এই নাম্বারগুলো কি আসলেই অস্তিত্ববিহিন নাকি ইচ্ছেকৃত কোন গাফিলতি সে ব্যাপারে তদন্ত হওয়া দরকার। গুগল বা ওয়েবপোর্টালে এগুলো বছরের পর বছর ধরে আছে। অথচ এসব নাম্বারগুলোতে কল করে কখনও কোন প্রতিকার বা সদুত্তর পাওয়া যায়না। এসব গাফিলতির ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য নেই কর্তৃপক্ষের। বর্তমান সময়ের সচল সকল নাম্বার কিভাবে ব্যবহার হচ্ছে তাও জানেননা সেবাপ্রার্থীরা। এগুলো আপগ্রেড করার সর্বশেষ কোন তথ্য আসলেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই বলে মনে করেন অনেকে।

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে সুনামগঞ্জ এর আরএমও হিসেবে ডাক্তার রফিক সাবকে তার মোবাইল ফোনে বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে ৭টা ৩০মিনিট পর্যন্ত ৬ বার কল করি এবং ভয়েজ মেসেজ এ টেক্স মেসেজ করেও কোন উত্তর না পাওয়ায় গুগলের নাম্বার গুলোর উপরে ভরসা করি সেটিতেও কোন আনসার পাই নাই। তার পর আমার আম্মা কে সিলেট নিয়ে যাওয়া হয়। ২ ঘন্টা পরে ডাক্তার রফিক সাব আমাকে কল ব্যাক করেছেন। তখন আমার আম্মার জন্য অনেক দেরি হয়ে গেছে। তিনি আরো বলেন,জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী টিপুর গাফিলতির জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশী করলে ঐ সময়ে আমার মাকে চিকিৎসা বঞ্চিত করে ডাক্তারের উদ্দেশ্যমূলক অবহেলার উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে। আমি এ ব্যাপারে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করেছি এবং উক্ত ডাক্তারসহ অন্যান্য দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টাঙ্গাইলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়

Next Post

সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist