Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানি, কারাগারে যুবক

সাইফুল by সাইফুল
Sunday, 27 August, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানি, কারাগারে যুবক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির অভিযোগে মো. রাকিবুল (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার কয়া ইউনিয়নের রাধাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিবুল ওই এলাকায় মিন্টু শেখের ছেলে।

রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূলহোতা মো. শাহিন শেখ (৩০) এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, বখাটে শাহিন দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী তার বান্ধবীর সঙ্গে কলেজ থেকে বাড়ি ফেরার সময় তাদের পথ আটকায় শাহিন ও রাকিবুল। এরপর শাহিন তার মুখের স্কার্ফ খুলে মারতে মারতে টেনে হিঁচড়ে মাঠের ভেতরে নিয়ে যান এবং প্রায় ২০ মিনিট ধরে ধস্তাধস্তি ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা দুই ছাত্রীকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন।

আরও জানা গেছে, এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শনিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। উক্ত মামলার প্রধান আসামি শাহিন পলাতক থাকলেও সহযোগী রাকিবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে বখাটে শাহিন আমাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে চড়-থাপ্পড় ও শ্লীলতাহানি করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসলাম বলেন, প্রায় ২০ মিনিট ধরে দুই ছেলে ওই মেয়েকে মারধর করেছে, ধস্তাধস্তি করেছে। পরে আমি মেয়েদের উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেই।

ছাত্রীর বাবা বলেন, থানায় মামলা করেছি। আর কোনো মেয়ে যেন এমন ঘটনার শিকার না হয় সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, কলেজছাত্রীকে শ্লীলতাহানির মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ আগষ্ট ২০২৩

Tags: প্রেমের প্রস্তাবযুবক কারাগারে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলনের উৎসব

Next Post

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে হেরোইন উদ্ধার

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে হেরোইন উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে হেরোইন উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist