মিরপুর প্রতিনিধি :
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের দিকনির্দেশনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’’
শনিবার বিকেলে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাটে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মারফত আফ্রিদী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মুকুল, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান কানু, জেলা যুবদলের সহ সভাপতি এমদাদুল হক এমদাদ, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ।
প্রিন্ট করুন










Discussion about this post