Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ফেঞ্চুগঞ্জে ভোটের মাঠ সরগরম 

সাইফুল by সাইফুল
Friday, 17 May, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ফেঞ্চুগঞ্জে ভোটের মাঠ সরগরম 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রাত-দিন নির্বাচনের মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ততা বেড়ে উঠান বৈঠকে। তবে ভোটের ডাকে সাড়া নেই ভোটারদের। ভোটকে আর আগের মতো উৎসব বলে মনে করছেন না ভোটাররা। শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যস্ততা।

প্রার্থীদের ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে দ্বিধা-বিভক্তি চরমে। তবে প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চেয়ারম্যান পদপ্রার্থী চাচা-ভাতিজা।  সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।

আগামী ২৯ মে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম(কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল(মোটর সাইকেল), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ(ঘোড়া), ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির(আনারস) ও এডভোকেট সুলতানা রাজিয়া ডলি(দোয়াত কলম)।

পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগের। এনিয়ে দলের মধ্যে দেখা দিয়েছে কোন্দল। নুরুল ইসলাম আওয়ামী ঘরানার মানুষ। ১৯৯১ সালে ও ২০১৯ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি অংশের ভোট পেয়েছিলেন। আবদুল বাছিত টুটুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন থেকে পালন করছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন টুটুল। কিন্তু দলীয় কোন্দলের কারণে ভরাডুবি হয় তার। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় টুটুলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তার ভাতিজা।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ঘনিষ্ঠজন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর উপনির্বাচনে হাবিব নির্বাচিত হওয়ার পর থেকে সাব্বিরের অবস্থান মজবুত হতে থাকে। বর্তমানে দলীয় কোনো পদে না থাকলেও নেতাকর্মীদের ভরসার জায়গা হয়ে উঠেন সাব্বির।

স্থানীয় সংসদ সদস্যের আস্থাভাজন হওয়ায় ফেঞ্চুগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন ও আর্থ-সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন সাবেক এই ছাত্রলীগ নেতা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা থাকায় শক্তিশালী একটি বলয় সৃষ্টি হয়েছে তার।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কেএম টিলা গ্রামের বাসিন্দা চাচা-ভাতিজা। সম্পর্কে টুটুলের চাচাতো ভাইয়ের ছেলে সাব্বির। দুই প্রজন্মের সম্পর্ক হলেও উপজেলার সবাই তাদের আপন চাচা-ভাতিজা মনে করেন। এ অবস্থায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই ভোটের মাঠে আলোচনায় চাচা-ভাতিজার ভোটযুদ্ধ।

এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী সুলতানা রাজিয়া ডলি। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। পরে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। ভোটারদের কাছে তার পরিচিতি না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

অন্যদিকে, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ভোটের মাঠে প্রার্থীরা সরব হলেও নীরব ভোটাররা। ভোট নিয়ে বাড়তি কোনো উৎসাহ-উদ্দীপনা নেই ভোটারদের মাঝে। ভোটারদের কেন্দ্রে নেওয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রার্থীদের। হাট-বাজারের চায়ের দোকানেও জমছে না ভোটের কথা। চারিদিকে নীরবতা। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ব্যতীত কারোও মধ্যে নেই ভোটের আমেজ। নীরবতা ভেঙে ভোট দিতে কেন্দ্রে যাবেন ভোটাররা, এমনটাই আশা করছেন প্রার্থীরা।

উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন  ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ৮৮ হাজার ৫৫১ জন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ মে ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার পদ্মায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Next Post

দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  গরু ছিনতাইর অভিযোগ!  মামলা দায়ের 

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  গরু ছিনতাইর অভিযোগ!  মামলা দায়ের 

দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  গরু ছিনতাইর অভিযোগ!  মামলা দায়ের 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist