Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ফ্রান্সে বড়লেখার এক প্রবাসীর গলা কাটা লাশ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 24 June, 2023.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
ফ্রান্সে বড়লেখার এক প্রবাসীর গলা কাটা লাশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ফ্রান্স প্রবাসী বড়লেখা উপজেলার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ জুন) বেলা একটার দিকে প্যারিস শহরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম সোয়েব আহমদ (২২)।

সোয়েব বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার মৃত সমছু উদ্দিনের ছেলে। এই ঘটনায় ফ্রান্সের পুলিশ পাঁচজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

সোয়েবর মৃত্যু প্রথমে রহস্যজনক মনে হলেও তদন্ত শেষে ফ্রান্সের পুলিশ জানিয়েছে, একধরনের মানসিক রোগের কারণে সোয়েব নিজেই নিজের অজান্তে চাকু দিয়ে গলা কেটে ফেলেছেন। এতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

শনিবার রাতে মুঠোফোনে ফ্রান্সে প্রবাসী সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ এই তথ্য জানিয়ে নিশ্চিত করেন।

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, সোয়েব দীর্ঘদিন ধরে একধরনের মানসিক সমস্যায় ভুগছিলো। যার কারণে সে চাকু দিয়ে নিজেই নিজের অজান্তে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে পাঠানো হবে।

নিহতের স্বজন ও ফ্রান্স প্রবাসী সূত্রে জানা গেছে, সোয়েব আহমদ দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। সেখান থেকে কয়েকমাস আগে তিনি ফ্রান্সে পাড়ি দেন। সেখানে যাওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন সোয়েব। এরপর তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতাল সোয়েবকে ছাড়পত্র দেয়।

এরপর সোয়েব তার মামাতো ভাই বেলাল আহমদের বাসায় উঠেন। ওই বাসায় গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সোয়েবের গলা কাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সোয়েবের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের ছেড়ে দেয়। এদিকে আইনী প্রক্রিয়া শেষে সোয়েবের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত সোয়েবের চাচাতো ভাই জাকারিয়া আহমদ নোমান বলেন, সোয়েব মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণে সে নিজেই নিজের গলা কেটে ফেলেছে বলে শুনেছি। ঘটনাটি আসলে দু:খজনক। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৪,২০২৩//

Tags: ফ্রান্সে প্রবাসীর গলা কাটা লাশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পিতার স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

Next Post

থানাপাড়া ঈদগাহে জামাত সকাল ৭ টা ও ৮ টায়

Related Posts

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
প্রধান খবর

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
প্রধান খবর

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

Next Post
থানাপাড়া ঈদগাহে জামাত সকাল ৭ টা ও ৮ টায়

থানাপাড়া ঈদগাহে জামাত সকাল ৭ টা ও ৮ টায়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist