Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বগুড়ায় ওসির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

Anwar Patwary by Anwar Patwary
Monday, 25 October, 2021.
in জাতীয় খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বগুড়ায় ওসির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।

কোন কারণ ছাড়াই নুর আলম নামের এক মোটর মেকানিককে থানায় নিয়ে মারধর করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে আরও ২০ হাজার টাকা দেয়ার শর্তে ছেড়ে দেন ওসি। প্রতিকার চেয়ে নুর আলম ২৪ সেপ্টেম্বর পুলিশের আইজি, ডিআইজি ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করলে ওসি ক্ষিপ্ত হয়ে ভাংচুর, লুটপাট ও ধর্ষণের মামলা করেন নুর আলম ও তার ভাইসহ চাচার বিরুদ্ধে।

ধর্ষণ মামলায় আসামী করা হয়েছে একই পরিবারের তিন সহোদর ভাই ও বাবা-ছেলেকে। ভাংচুর ও লুটপাটের মামলায়ও আসামী করা হয়েছে তাদেরকেই। আর এই মামলায় তিন ভাই জেল হাজতে আছেন। অন্যন্যরা পালিয়ে বেড়াচ্ছেন।

সোমবার বিকালে নুর আলমের স্ত্রী রাজিয়া সুলতানা তার ২ শিশু সন্তানকে সঙ্গে করে বগুড়া প্রেসক্লাবে গিয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, তার স্বামী নুর আলম একজন দরিদ্র মোটর মেকানিক। তার সামান্য আয় দিয়ে সংসার চলে।

গত ২৯ আগষ্ট দুঁপচাচিয়া থানার মোসাদ্দেক নামে এক এসআই এসে নুর আলমকে থানায় ওসির কাছে নিয়ে যান। সেখানে নুর আলমকে কোন কারন ছাড়াই ওসি হাসান আলী গালিগালাজ ও মারধর করে এবং ৫০ হাজার টাকা দাবি করেন। নির্যাতন সইতে না পেরে নুর আলম তার ভাই ফরিদের মাধ্যমে ওসিকে ৫০ হাজার টাকা দেন এবং আরও ২০ হাজার টাকা কয়েকদিন পরে দেয়ার শর্তে ছেড়ে দেন।

কয়েকদিন পর ওসি তার এসআইদের মাধ্যমে বাকী ২০ হাজার টাকা দিতে তাগাদা দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের এমন ঘটনায় অতিষ্ট হয়ে প্রতিকার চেয়ে নুর আলম ২৪ সেপ্টেম্বর পুলিশের আইজি, ডিআইজি ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দেন।

এ খবর পেয়ে ওসি নুর আলমকে অভিযোগ তুলে নিতে বলেন অন্যথায় মাদকসহ নানা ধরনের মামলা দিয়ে জীবন শেষ করে দিবেন বলে হুমকি দেন। নুর আলম অভিযোগ তুলে না নেয়ায় প্রথমে ১১ অক্টোবর দুপচাচিয়া বাসষ্ট্যান্ড এলাকায় মিনি ট্রাক মালিক সমিতির অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচৃর এবং লুটপাটের একটি মামলা দায়ের করান নুর আলম ও তার ভাইদের বিরুদ্ধে। মামলার বাদী করা হয় মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলুকে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৬ জনকে আসামী করা হয়।

এই মামলায় ১৯ অক্টোবর জামিন নিতে গেলে আদালত নুর আলম ও তার অপর ২ ভাই ফরিদ উদ্দিন, নুরুল ইসলাম বাবুসহ ৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত। এদিকে একই দিন ১৯ অক্টোবর ওসি আরেকটি ধর্ষণ মামলা দায়ের করান নুর আলমদের বিরুদ্ধে। এই মামলার বাদী করা হয় দুঁপচাচিয়ার সালমা বেগম নামে এক মহিলাকে।

ধর্ষণ মামলায় আসামী করা হয় নুর আলম,তার দুই ভাই ফরিদ উদ্দিন ও নুরুল ইসলাম বাবু এবং নুর আলমের চাচা বেলাল হোসেন ও বেলাল হোসেনের ছেলে রুবেলসহ ৮ জনকে। ঘটনাস্থল দেখানো হয় বগুড়া সদরের চারমাথা এলাকায় একটি হোটেল কক্ষে। এই মামলায় গ্রেফতারের ভয়ে অন্য ৫ আসামী বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ১৯ অক্টোবর আমার স্বামী ও ২ দেবর এবং ভাসুর জামিন নিতে আদালতে যান। তাদের জামিন বাতিল হওয়ায় জেল হাজতে থাকাবস্থায় ওইদিনেই কিভাবে ধর্ষণ করলো তা বোধগম্য নয়। এতেই বোঝা যাচ্ছে ওসির আক্রোশের শিকার হয়েছি আমরা।

অভিযোগ সর্ম্পকে জানতে দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, এরা কি কারণে যে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তা আমার জানা নেই।

এদিকে ওসিসহ তিন এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় দুপচাচিয়া-আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: নাজরান রউফকে। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Next Post

দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Related Posts

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
জাতীয় খবর

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
জাতীয় খবর

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

Next Post
দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist