কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার , উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রার্থী জাহাঙ্গীর হোসেন।
সম্প্রতি বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতি বিষয় বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশ হয় এতে অভিভাবক শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়,দৌলতপুর থানার বড়গাংদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শূন্য পদে তিনটি
নিয়োগ আছে। নিয়োগ গুলো হলো-(১) কম্পিউটার ল্যাব অপারেটর (২) অফিস সহায়ক (৩) পরিছন্নতাকর্মী ।
গত ১৮/১২/২০২২ ইং তারিখে জাতীয় দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক বজ্রপাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি
প্রকাশিত হয়। গত ৩/১/২০২৩ ইং এর মধ্যে আগ্রহীদের আবেদনের শেষ তারিখ ছিল।
স্কুল প্রধান শিক্ষক মো. আজিজুল হকের চক্রান্তে বিজ্ঞপ্তিটি গোপনে প্রকাশ করা হয়। এমন কি, যে দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, পত্রিকা দুটি বড়গাংদিয়া অঞ্চল দিয়ে পরিচিত নয়। উক্ত অঞ্চলে পত্রিকা দুটির কোনো গ্রাহকও নাই। এ ছাড়াও স্কুল কমিটির বিদ্যুৎসাহী সম্মানিত সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুনকেও বিজ্ঞপ্তির খবরটি প্রকাশের ব্যাপারে জানাননি প্রধান শিক্ষক।
এ কারণে অনেক আগ্রহী প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। এমনকি, পরবর্তিতে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত পত্রিকার কপি প্রধান শিক্ষকের কাছে বেশ কয়েকজন আগ্রহী প্রার্থী চাইতে গেলেও খবরের কপি দেওয়া হয়নি। প্রধান শিক্ষকের উদ্দেশ্য, উক্ত তিনটি পদের মধ্যে দুটি প্রধান পদে উন্নয়নের সরকার আওয়ামী ঘরানার বাইরের মতাবলম্বী দুটি পরিবার থেকে বিপুল
অংকের টাকার বিনিময়ে দুজনকে নিয়োগ দেওয়ার চক্রান্ত। যে বিষয়টি এলাকায় ইতিমধ্যে চাউর হয়েছে এবং এরই মধ্যে গত ০৮ই জানুয়ারী, ২০২৩ইং তারিখে প্রধান শিক্ষকের এই চক্রান্তের খবর স্থানীয় অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এই অনিয়মের ব্যাপারটি
দৌলতপুর নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর আবেদনে জানানো হয়েছে।
বিষয় তদন্ত সাপেক্ষ আইনানুয়োগ ব্যবস্থাসহ নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন করে তা প্রকাশ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থী ও এলাকাবাসী।এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সর্দার আবু সালেক বলেন এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের কাছে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।দৌলতপুর নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর আবেদনে জানানো হয়েছে।
বিষয় তদন্ত সাপেক্ষ আইনানুয়োগ ব্যবস্থাসহ নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন করে তা প্রকাশ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থী ও এলাকাবাসী।এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সর্দার আবু সালেক বলেন এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের কাছে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
প্রিন্ট করুন







Discussion about this post