Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বাংলাদেশ এবং ভারত পরীক্ষিত বন্ধু—ইবি উপাচার্য

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 25 February, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বাংলাদেশ এবং ভারত পরীক্ষিত বন্ধু—ইবি উপাচার্য
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন “ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুই দেশের কিছু অভিন্ন স্বার্থ রয়েছে। অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও আদর্শের ক্ষেত্রে দুদেশের অনেক ভালো অবস্থান রয়েছে। 

তিনি বলেন, আমাদের এক কোটি জনগণকে আশ্রয় দেয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়াসহ অন্যান্য সহযোগিতা প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। শুধু তাই নয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন রক্ষার্থে ভারতের তৎকালীন সরকার প্রধান ইন্দিরা গান্ধী বিশ্ব পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যতদিন থাকবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব কোনভাবেই বিনষ্ট হবে না”।

শুক্রবার রাতে শহরের দিশা টাওয়ার মিলনায়তনে ভারত- বাংলাদেশ মৈত্রী চুক্তির ৫০ বছর উপলক্ষে আলোচনা সভা ও কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ এএফএম আমিনুল হক রতন পিএইচডি ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।  

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম,  শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দেলদার হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন, সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোল্লা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ডাঃ সালেক মাসুদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক অভি চৌধুরী, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডু, সহ-সভাপতি ও সংবর্ধনা পর্ষদের আহ্বায়ক প্রফেসর ডঃ অরবিন্দু সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ আসমা জাহান লিজা, কবি আলম আরা জুঁই, ড. শেখ রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. নওয়াব আলি খান ও কবি কনক চৌধুরী।

প্রসঙ্গত, ডাঃ এএফএম আমিনুল হক রতন তিনি মাত্র ১৪ বছর বয়সে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের কৃতিমান এ্যাথলেট, খেলোয়াড়, বিতর্ককারী ও আবৃতিকার (বাচিক শিল্পী) ডাঃ রতন ১৯৭৫ সালে এসএসসি পাশ করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৯২ সালে নিপসম ঢাকা থেকে ডিআইএইচ (পোষ্টগ্রাজুয়েশন) ডিগ্রি লাভ করেন।

তিনি ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর ফলিত পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। তার সহধর্মীনী কুষ্টিয়ার স্বনামধন্য গাইনী চিকিৎসক ও সার্জন এবং একজন সফল নারী নেত্রী ডাঃ আসমা জাহান লিজা। তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে ডাঃ আশিক হক সাগর রাজশাহী মেডিকেল কলেজে “ডিপ্লোমা ইন এ্যানেসথেসিওলজি” বিষয়ে পোষ্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে অধ্যয়নরত এবং ছোট ছেলে আসিফ হক ধ্রুব মালয়েশিয়া টেইলর বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত। তার পিতা প্রায়ত ডাঃ তোফাজ্জল হক কুষ্টিয়ার একজন লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক ও সার্জন। তার পরিবারের ৭০ জনের অধিক চিকিৎসক দেশে বিদেশে কৃতিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করছেন।

তিনি চিকিৎসা ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কোলকাতার সৃজন বার্তা পত্রিকা হতে “বাংলাদেশ-ভারত মৈত্রী এ্যাওয়ার্ড ২০১৯” এবং নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশন এর পক্ষ থেকে আইকনিক এ্যাওয়ার্ড-২০২১ সম্মাননা পদক সহ দেশে অসংখ্য সম্মাননা পদকে ভুষিত হন।

এবি//দৈনিক দেশতথ্য//২৫ ফেব্রুয়ারী,২০২২

Tags: সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Next Post

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist