বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস), কুষ্টিয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে কুষ্টিয়া চেম্বার’স ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভায় বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস), কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিজন কুমার কর্মকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল আহমেদ করিমের পরিচালনায় বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সদস্যাা মুক্তার আলী, মতিয়ার রহমান মতি, শ্যামা প্রসাদ যতন, হাবিবুর রহমান রিজভী ও আতিকুর রশিদ টিপু প্রমুখ।
অনুষ্ঠানটি স ালনের দায়িত্বে ছিলেন সুবাস রায়। শুরুতে কোরআন তেলওয়াত করেন মতিয়ার রহমান মতি এবং গীতা পাঠ করেন মিহির চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন মাধব কর্মকার, জাফরুল্লাহ খান, সুবাস মজুমদার, আসাদুর রহমান লোটন, আনন্দ কর্মকার, বিপুল সিকদার, উত্তম কর্মকার, প্রবীর কর্মকার, প্রতাপ ঘোষ, মনি খন্দকার, সুমন নন্দী ও নাসির উদ্দিন আজিমসহ আরও অনেকে।
সভায় বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস), কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, কামাল আহমেদ করিম বলেন, বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)-এর হাত ধরে এখন সম্মান জনক অবস্থায় জুয়েলারি ব্যবসা। আর এর পেছনে রয়েছেন বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর। বাজুস অনেক আগের সংগঠন কিন্তু বর্তমান সভাপতি দায়িত্ব নেওয়ার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। সংগঠনটির সদস্য সাত হাজার থেকে বেড়ে ৪০ হাজারে রূপান্তরিত হয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাজুস এখন শক্তিশালী।
তিনি বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস), কুষ্টিয়া জেলা শাখা সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যাচাই বাছাই করে বৈধ ভাবে হর্লমার্ক দেখে গোল্ড ক্রয়- বিক্রয় করবেন। কোন ভাবেই যেন অবৈধ পন্থা অবলম্বন করা না হয়। তাছাড়া জেলা – উপজেলার সকল সদস্যদের ভ্যাট প্রদানসহ সময় মত বার্ষিক চাঁদা পরিশোধ করার আহব্বান জানান।
কামাল আহমেদ করিম বলেন, বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস), কুষ্টিয়া জেলা শাখা আপনাদের সেবায় নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। সকলের সার্বিক সহযোগিতা থাকলে খুব শিঘ্রই আমরা এ্যাসোসিয়েশনের নিজস্ব অফিস বা ভবন নির্মাণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
সাধারণ সভায় আয়- ব্যায়ের হিসাব পেশ করাসহ গঠন মূলক আলোচনা করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ সেপ্টেম্বর ২০২৩
প্রিন্ট করুন








Discussion about this post