পটুয়াখালীর বাউফলের নাজিরপুরের কচুয়া গ্রামে জমি বিক্রি না করায় ৩ মাস বাড়ি ছাড়া জেলে দম্পতি নান্নু প্যাদা (৪২) ও ইয়ানুর বেগম ।
নান্নু ও ইয়ানুর দম্পতি প্রায় ১২ বছর আগে ২৬ শতাংশ জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছে। তার আশে পাশের জমির মালিক হল একই এলাকার দিদারুল আলম টুকু। দিদারুল অনেক বছর যাবত জেলে দম্পতিকে ভয় দেখিয়ে আসছে তার কাছে জমি বিক্রি করার জন্য । কিন্তু নান্নু ও ইয়ানুর জমি বিক্রি করতে রাজি না। এর ফলে দিদারুল আলম তার নিজ জমির চার পাশে তার কাটার বেড়া দিলে জেলে দম্পতির চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। তার পরেও জেলে দম্পতি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সেই থেকে প্রানের ভয়ে ৩ মাসের বেশি সময় ধরে নিজ বাড়িতে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছে নান্নু ও ইয়ানুর দম্পতি। শেষে নান্নু শশুর বাড়িতে আশ্রয় নিয়েছে। দিদারুল আলম টুকুর বিরুদ্ধে এমন অভিযোগ করছেন নান্নু ইয়ানুর দম্পতি ।
ভুক্তভোগি নান্নু প্যাদা বলেন, তাদের ক্ষমতা আছে দেইখা মোগ মতো গরিবের কথা কেউ শুনে না। অনেক বার ইউএন, চেয়ারম্যান, মেম্বার এর কাছে বিচার এর জন্য গেলেও তারা কোন বিচার করে নাই। এ জন্য মাইর খাইয়া প্রানে বাচতে নিজের ঘর থুইয়া শশুরের বাড়ি আশ্রয় নিছি।
ভুক্তভোগি ইয়ানুর বেগম বলেন, খাইয়া না খাইয়া মাছ ধরে বেইচ্চা টাকা দিয়া জমি কিন্না বাড়ি করছি। সেই জমি জোর করে কিন্না নিতে চায়। মোরা জমি বেচতে রাজি না হওয়াতে দিদারুল আলম তার জমির চাইর পাশে তারকাটার বেবা দিয়া মোগ হাটার রাস্তা বন্ধ কইরা দেয়। এতেও মোরা জমি বেচতে রাজি হই নাই। হের জন্য উনি আমাগো মাইরা বাড়ি থেকে বাইর কইরা দিছে।
অভিযুক্ত দিদারুল আলম টুকু বলেন, তাদের মারধর করার যে অভিযোগ সেটা সম্পূর্ন মিথ্যা। তাদের পাশের জমিগুলো আমার হওয়াতে আমি আমার জমিতে বেড়া দিয়েছি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী বলেন, আমি অভিযোগ পেয়েই সাথে সাথে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠাই। এসিল্যান্ড নিজে গিয়ে ঘটনা তদন্ত করেছে। খুব শীগ্রই ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট করুন







Discussion about this post