Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বাঙালির চেতনাকে সমৃদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 13 August, 2026.
in জাতীয় খবর, সাহিত্য ও সংষ্কৃতি
Reading Time: 1 min read
0
বাঙালির চেতনাকে সমৃদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া:

“প্রাণের মানুষ আছে প্রাণে”—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির এই অমর বাণীকে ধারণ করে কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ।

সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতাবাদে বাঙালির চেতনাকে সমৃদ্ধ করা কবিগুরুকে স্মরণ করতে জেলা শিল্পকলা একাডেমিতে মিলিত হন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও রবীন্দ্রঅনুরাগীরা।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শ্রদ্ধার্ঘ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন, সাহিত্যকর্ম, দর্শন এবং কুষ্টিয়ার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান,
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক রিনা বিশ্বাস ও শিল্পী ও কথাসাহিত্যিক কনক চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে শুধু কবি, সাহিত্যিক কিংবা সংগীতস্রষ্টা হিসেবে দেখলে তাঁর বিশাল সৃষ্টিসত্তার পূর্ণাঙ্গ মূল্যায়ন হয় না। তিনি বাংলা সাহিত্য, সংগীত, শিক্ষা, দর্শন, চিত্রকলা ও বাঙালির মানবিক চেতনার বিকাশে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকর্মে প্রকৃতি, প্রেম, মানবতা, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মর্যাদার বিষয়গুলো বারবার উঠে এসেছে।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন শুধু আনুষ্ঠানিক স্মরণ নয়। তাঁর সাহিত্য, মানবিক দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও প্রকৃতিপ্রেমকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হওয়া উচিত এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রসৃষ্টির গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সঙ্গে কুষ্টিয়ার সম্পর্ক কেবল স্মৃতির নয়, তাঁর সৃষ্টিশীল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে জমিদারি তদারকির কাজে দীর্ঘ সময় অবস্থানকালে পদ্মা নদী, গ্রামীণ জীবন, প্রকৃতি ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর গভীর পরিচয় তৈরি হয়। সেই অভিজ্ঞতা তাঁর সাহিত্য ও সংগীতে নতুন মাত্রা যোগ করে।

শিলাইদহের কুঠিবাড়ি আজও রবীন্দ্রস্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে বসেই কবি অসংখ্য কবিতা, গান, গল্প ও চিঠি রচনা করেন। তাঁর বিখ্যাত ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘ক্ষণিকা’সহ বিভিন্ন সৃষ্টির সঙ্গে শিলাইদহের প্রকৃতি ও জীবনযাত্রার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হয়ে আসছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুগন্ধি চাল রফতানি কোটা কমানোর উদ্যোগ

Next Post

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Related Posts

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব
জাতীয় খবর

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

Next Post
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist