আগামী ১৫ জুন বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পচাকোড়ালিয়া থেকে নৌকা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল পাটোয়ারী।
তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট ব্যক্তিগত প্রচেষ্টায় নির্মাণ করেছেন। যা অন্য কোন প্রার্থী করেনি। তার উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো-পচাকোড়ালিয়া স্লুইজ হইতে জামাল মাস্টার বাড়ি হয়ে হেলেঞ্চাবাড়ীয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মান। একই ইউনিয়নের গাববাড়ীয়া প্রাথমিক বিদ্যায়ের সামনে ব্রীজ নির্মান।পচাকোড়ালীয় প্রাথমিক বিদ্যায়ের সামনে ব্রীজ নির্মান। হাড়িপাড়া হাজি বাড়ির সামনে ব্রীজ নির্মান।কচুপাত্রা বাজারের ব্রীজ নির্মান।চেয়ারম্যান হাট সংলগ্ন খালে ব্রীজ নির্মানসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।তাই তৃণমূলে জনপ্রিয়তায় এগিয়ে থাকা বাবুল পাটোয়ারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চান পচাকোড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষও।পচাকোড়ালিয়া ইউনিয়নের সাধারন ভোটাররা বলেন, বাবুল পাটোয়ারী আমাদের আস্থাভাজন ব্যক্তিত্ব। বিগত দিনে তিনি নির্বাচিত কোন প্রতিনিধি না হয়েও এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। মাটির রাস্তা, ইঁটের রাস্তা,ব্রিজ, কালভার্ট খাল খনন সহ গ্রামিন অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাবুল ভাই নির্বাচিত হলে আমরা সাধারণ মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাঁকেই নৌকা দেয়।এ প্রসঙ্গে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাবুল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা এরই মধ্যে তার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। তাই তাকে দলীয় মনোনয়ন দিলে দ্বিধা-দ্বন্দ্ব দূর হয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন বাবুল পাটোয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২২ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। নির্বাচনে জয়ী হলে চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসেবে পরিণত করতে চান।
মোঃ রাসেল, বরগুনা: আগামী ১৫ জুন বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পচাকোড়ালিয়া থেকে নৌকা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল পাটোয়ারী।
তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট ব্যক্তিগত প্রচেষ্টায় নির্মাণ করেছেন। যা অন্য কোন প্রার্থী করেনি। তার উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো-পচাকোড়ালিয়া স্লুইজ হইতে জামাল মাস্টার বাড়ি হয়ে হেলেঞ্চাবাড়ীয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মান। একই ইউনিয়নের গাববাড়ীয়া প্রাথমিক বিদ্যায়ের সামনে ব্রীজ নির্মান।পচাকোড়ালীয় প্রাথমিক বিদ্যায়ের সামনে ব্রীজ নির্মান। হাড়িপাড়া হাজি বাড়ির সামনে ব্রীজ নির্মান।কচুপাত্রা বাজারের ব্রীজ নির্মান।চেয়ারম্যান হাট সংলগ্ন খালে ব্রীজ নির্মানসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।তাই তৃণমূলে জনপ্রিয়তায় এগিয়ে থাকা বাবুল পাটোয়ারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চান পচাকোড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষও।পচাকোড়ালিয়া ইউনিয়নের সাধারন ভোটাররা বলেন, বাবুল পাটোয়ারী আমাদের আস্থাভাজন ব্যক্তিত্ব। বিগত দিনে তিনি নির্বাচিত কোন প্রতিনিধি না হয়েও এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। মাটির রাস্তা, ইঁটের রাস্তা,ব্রিজ, কালভার্ট খাল খনন সহ গ্রামিন অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাবুল ভাই নির্বাচিত হলে আমরা সাধারণ মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাঁকেই নৌকা দেয়।এ প্রসঙ্গে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাবুল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা এরই মধ্যে তার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। তাই তাকে দলীয় মনোনয়ন দিলে দ্বিধা-দ্বন্দ্ব দূর হয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন বাবুল পাটোয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২২ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। নির্বাচনে জয়ী হলে চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসেবে পরিণত করতে চান।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন







Discussion about this post