নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট: রাস্তার ধারে খেলতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালো ৪ বছরের শিশু সাদ।
সোমবার সন্ধ্যায় জেলার পাটগ্রাম উপজেলার জোংড়ায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে ।
জানা গেছে, নিহত শিশু সাদ উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের সাইদ আলম শিমুলের পুত্র। শিশুটি সোমবার বিকালে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে খেলাধূলা করতে ছিল। এমন সময় পিংকি পরিবহন নামের ১টি যাত্রবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে গোডাউনে ঢুকে করে। এসময় শিশু সাদ গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি আটক আছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন







Discussion about this post