Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বাহানায় ডানা গজিয়েছে অসাধু ব্যবসায়িদের!

সাইফুল by সাইফুল
Friday, 24 March, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বাহানায় ডানা গজিয়েছে অসাধু ব্যবসায়িদের!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রমজানের শুরুতেই চট্টগ্রামেও বেড়েছে ভোগ্যপণ্যের দাম। কাঁচাবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু, শসা, বেগুনসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি স্বস্তি মিলছে না ছোলা, ডাল, মাছ, মাংসের বাজারেও। দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ীদের সেই পুরনো অজুহাত।

ক্রেতারা বলছেন, দাম বাড়ানোর পুরনো অজুহাত শুনতে শুনতে তারা ক্লান্ত। এখন এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা। প্রতি‌দিনই জি‌নিসপ‌ত্রের দাম বাড়‌ছে। ব্যবসায়ী‌দের বাহানার শেষ নেই। আর রোজায় সেই বাহানার গায়ে তো রীতিমতো ডানা গজায়।

নগরের কর্ণফুলী ও কাজীর দেউড়ি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ইফতারি তৈরির উপাদান গাজর, বেগুন, শসা ও লেবুর দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সে সঙ্গে ছোলার কেজিতে ১০ টাকা ও ডিমের ডজনে ১০ টাকা বেড়েছে। একইসঙ্গে রোজাকে ঘিরে সপ্তাহের ব্যবধান মুরগির কেজিতে ১৫ ও গরুর মাংসের কেজিতে বেড়েছে ৫০ টাকা।

রোজায় লেবুর চাহিদা বাড়ে। ইফতারের সময় লেবুর শরবত সকলের পছন্দ। চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। সপ্তাহের ব্যবধানে লেবুর হালিতে বেড়েছে ২০ টাকা। গতসপ্তাহে মাঝারি ও ছোট মানের লেবু হালিপ্রতি ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বড় লেবু হালিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতিকেজি গাঁজর ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গতসপ্তাহে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া শসার দাম ঠেকেছে ৬০ টাকায়। গোল বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, টমেটো ও পেঁপের কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তাছাড়া বাজারে প্রতিকেজি বরবটি ৮০, শিম ৬০, পটল ৮০, মুলা ৫০, মিষ্টি কুমড়া ৪০, ফুলকপি ৫০, ঢেঁড়শ ও তিত করলা ৯০, লতি ৬০, চিচিঙ্গা ৬০, ঝিঙ্গা ৮০ ও কাঁচাকলা হালি প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারের সবজি বিক্রেতা মো. এরশাদ সিভয়সকে বলেন, শীতের মৌসুম শেষ। তাই বাজারে এখন শীতকালীন সবজি কম। পাশাপাশি রমজানে গাজর, বেগুন, শসা ও লেবুর চাহিদা বাড়ে। সে হিসেবে সরবরাহ কিছুটা কম। তাই দাম কিছুটা বেড়েছে।

এদিকে ইফতারে আরেকটি প্রয়োজনীয় উপাদান ছোলা। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০ টাকা। বর্তমানে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ থকে ৯৫ টাকায়। তবে চিনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দরেই। বর্তমানে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলও বিক্রি হচ্ছে আগের ১৮৫ টাকা দরে। কেজিতে ১০ টাকা বেড়ে মোটা দানার মসুর ডাল ১১০ টাকা ও ছোট দানার মসুর ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৩ টাকা বেড়ে প্রতি কেজি খোলা আটা ৫৮ টাকা ও প্যাকেটজাত আটা ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ এবং দেশি রসুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিলিটার রুহ আফজা বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।

এদিকে রোজাকে পুঁজি করে অস্থির মাছ-মাংসের বাজারও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬৫ টাকা, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালী মুরগি ৪০০ টাকা, কেজিতে ৫০ টাকা বেড়ে দেশি মুরগি ৫৫০ টাকায় বিকিও হচ্ছে। পাশাপাশি ডিমের ডজনে ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে হাড়ছাড়া গরুর মাংসের ৯শ ও হাড়সহ গরুর মাংস ৮শ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাসির মাংস আগের ১১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে স্বস্তি মিলছে না মাছের বাজারেও। কেজিতে ২০ টাকা বেড়ে রুই ও কাতলা মাছ ৩শ, কেজিতে ৪০ টাকা বেড়ে পাঙাশ ১৮০ ও তেলাপিয়া ২২০, কেজিতে ৫০ টাকা বেড়ে কই মাছ ৩শ, গলদা চিংড়ি ৬শ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১শ টাকা বেড়ে শোল ৫৫০ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজির হোসাইন বলেন, ‘রোজা আসলে ভোগ্যপণ্যের দাম বাড়ার ঘটনা নতুন কিছু নয়। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। আর সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন। তাই শুধু জরিমানা নয়, আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত কঠোর তদারকি হওয়া উচিত।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘রোজার মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বাজারে পণ্যের অভাব নেই। রমজানে ক্রেতাদের হুড়োহুড়ি করে এক সাথে অধিক পণ্য ক্রয় না করার অনুরোধ জানাচ্ছি। বাজারে পণ্যের কোনও সংকট হবে না।’

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ মার্চ ২০২৩

Tags: অসাধু ব্যাবসায়ী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

Next Post

চট্টগ্রাম-৮ আসন ৮ মাসের এমপি হতে ২৭ জনের দৌড়!

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
চট্টগ্রাম-৮ আসন ৮ মাসের এমপি হতে ২৭ জনের দৌড়!

চট্টগ্রাম-৮ আসন ৮ মাসের এমপি হতে ২৭ জনের দৌড়!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist