এসএম জামাল, কুষ্টিয়া থেকে:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে জনমানুষের দল। এই দল জনমানুষের কল্যাণে কাজ করে।
শুক্রবার দিনভর মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে এবং বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উন্নয়ন হয়েছে। উৎপাদন হয়েছে। ইতিমধ্যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। মানুষের কল্যাণে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোন চাঁদাবাজি করা যাবে না। কোন মানুষকে অত্যাচার করা যাবে না। মানুষের উপর জুলুম করা যাবে না। কোন মানুষকে কষ্ট দেয়া যাবে না। যদি নিজ দলের কেউ চাঁদাবাজি করে তাকে দলে রাখা যাবে না। তাকেও পুলিশে দিতে হবে। আইনের আওতায় দিতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা ১৭ বছর আমাদের ভোটের অধিকার হরণ করেছিল। এখন সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। এই দেশে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেই সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
এসময় মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির নেতা রাশেদুর রহমান রন্জু, মুক্তার খান, সেলিম মোল্লা, রুন, ইস্তিয়াক আহমেদ, সানোয়ার খান,জিনারুল মালিথা, খন্দকার আবু জাফর, হেলাল উদ্দিন, শিমুল উদ্দিন, শাহিন বিশ্বাস, একরাম উদ্দিন সহ বারুইপাড়া ইউনিয়নের সর্বস্তরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন







Discussion about this post