স্টাফ রিপোর্টার :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিজয় টিভির কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক নাব্বির আর নাফিজ।
এক যুগের বেশি সময় ধরে সক্রিয় সাংবাদিক
নাব্বির আর নাফিজ বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি সুনামের সঙ্গে তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
নাব্বির আল নাফিজ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে ইতোমধ্যে তিনি পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী রিপোর্টিং এবং বস্তুনিষ্ঠ উপস্থাপনায় তার দক্ষতা প্রশংসিত।
নাব্বির আল নাফিজ বিজয় টিভিতে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রিন্ট করুন









Discussion about this post