Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেড়েছে যানবাহনের চাপ

সাইফুল by সাইফুল
Sunday, 25 July, 2021.
in জাতীয় খবর
0
বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেড়েছে যানবাহনের চাপ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঢাকা অফিস : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃতীয় দিনের মতো সারা দেশে পালিত হচ্ছে বিধিনিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই নানা ধরনের পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতেও ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে মানুষ ও ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়েছে। অনেক স্থানে পুলিশের চেকপোস্ট ঢিলেঢালা হওয়ায় অবাধে মানুষ চলাফেরা করতে দেখা গেছে। রোববার ঢাকা মহানগরের বিভিন্ন স্থান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শাহিদুর রহমান। মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন অফিসের কাজে। তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিকের সামনে দিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে তাকে আটকানো হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে রেজিস্ট্রেশন কার্ড দেখাতে না পারায় ১২০০ টাকার মামলা দায়ের ও নগদ আদায় পরে পুলিশ।
শাহিদুর রহমান জানান, আজ থেকে অফিসের কাজ শুরু হয়েছে। এ কারণে সকালে অফিসের কাজে বেরিয়েছেন। মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিলও অফিশিয়াল কাগজপত্র পাননি।

আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মামুন শেখ ব্যক্তিগত গাড়ি নিয়ে মতিঝিল যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটকা পড়েন। বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, রোববার থেকে ব্যাংক খুলেছে। সকালে অফিসে আসলেও এখন জরুরি কাজে মতিঝিল যাচ্ছেন। পরে তাকে যেতে দেয়া হয়।

তেজগাঁও সরকারি পলিটেকনিকের সামনে বসানো চেকপোস্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশ মাসুম বলেন, ‘প্রয়োজন ছাড়া ব্যক্তিগত পরিবহন নিয়ে তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে শনাক্ত করে সরকারি বিধিনিষেধ অমান্য করায় মামলা দেয়া হচ্ছে।’

এই চেকপোস্টের পাশে বিজিপ্রেসের সামনে বসানো হয়েছে আরেকটি পুলিশ চেকপোস্ট। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট শংকর ও মঞ্জুরুলের সঙ্গে কথা হলে তারা জানান, অন্যদিনের চাইতে রোববার সকাল থেকে সড়কে পরিবহনের চাপ কিছুটা বেড়েছে। আজ থেকে ব্যাংক খুলেছে। ব্যাংকের কর্মকর্তারা ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করছেন।

এছাড়া জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা রাস্তায় চলাফেরা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে জিজ্ঞাসা করে পাওয়া যায়নি। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

অন্যদিকে মিরপুর, বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবনসহ মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে কিছু জায়গায় দেখা গেছে চেকপোস্ট বসানো হলোও সেখানে জিজ্ঞাসাবাদ ছাড়াই অবাধে যানবাহন চলাচল করছে।

Tags: বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেড়েছে যানবাহনের চাপ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি

Next Post

চুয়াডাঙ্গা থেকে পরিত্যাক্ত অবস্থায় রূপা জব্দ

Related Posts

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
জাতীয় খবর

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

Next Post
চুয়াডাঙ্গা থেকে পরিত্যাক্ত অবস্থায় রূপা জব্দ

চুয়াডাঙ্গা থেকে পরিত্যাক্ত অবস্থায় রূপা জব্দ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist