Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত সোহানের

সাইফুল by সাইফুল
Monday, 24 July, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত সোহানের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

২০২২ -২০২৩ শিক্ষাবর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) ভর্তির সুযোগ পেয়েছেন সোহানুর রহমান সোহান। তিনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৩৩৯৮ অবস্থান নিয়ে ইবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে তার ইবিতে ভর্তি ও পড়াশোনা চালিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সোহান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি যখন ৬ মাসের মাতৃগর্ভে, তখন তার বাবা মারা যান। মা মোছাঃ বিজলী খাতুন অন্যের বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। এক ভাই ও এক বোনের মধ্যে সোহান ছোট। বোনের বিয়ে হয়েছে অনেক আগেই।

জানা গেছে, অর্থের অভাবে নবম শ্রেণি থেকেই পড়াশোনা বন্ধের উপক্রম হয় সোহানের। সে সময় কুমারখালীর তৎকালীন ইউএনও মো. শাহীনুজ্জামানের সহযোগীতায় তিনি পড়াশোনা চালিয়ে নেন এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্যে বিভাগ থেকে ৩ দশমিক ৮৩ পয়েন্ট নিয়ে ২০১৯ সালে এসএসসি পাশ করেন।

এরপর তৎকালীন আরেক ইউএনও রাজীবুল ইসলাম খানের সহযোগীতায় তিনি কুমারখালী সরকারি কলেজের বাণিজ্য বিভাগে ভর্তি হন। ২০২১ সালে ৪ দশমিক ৪২ পয়েন্ট নিয়ে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

আরো জানা গেছে, ছাত্র হিসেবে সোহান খুব বেশি মেধাবী ছিলোনা। তবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তার অদম্য ইচ্ছে। সেই ইচ্ছে শক্তি থেকেই তিনি এলাকায় এক বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। প্রথম বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়নি তাঁর। তবে ২০২২ -২০২৩ শিক্ষাবর্ষে ৫৬ দশমিক ৫০ স্কোর নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ হয়েছে তার।

এবিষয়ে ওই ছাত্র সোহানুর রহমান সোহান বলেন, বাবা কেমন জিনিস তা তিনি দেখেননি কোনোদিন। সারাজীবন তিনি দেখেছেন তার মাকে পরের বাড়িতে কাজ করতে। সেই কাজের টাকায় তাদের সংসার চলে। তাঁর মায়ের যা আয়, তা দিয়ে সংসারের খরচ মিটিয়ে পড়াশোনা চালানো সম্ভব নয়। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের সহযোগীতা প্রত্যাশা করেছেন।

তিনি আরো বলেন, নবম শ্রেণি থেকেই অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গিছিল। ইউএনও শাহীনুজ্জামান তার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আজও।

তার মা বিজলী খাতুন বলেন, তিনি বাসাবাড়িতে কাজ করেন। সেখান থেকে সামান্য যা পান, তা দিয়ে চলে সংসার। কিন্তু এই টাকা ছেলেকে ভার্সিটি পড়ানো তার সম্ভব নয়। তাঁর ভাষ্য, যদি কেউ সাহায্য করে, তাহলে পড়ানো সম্ভব। তাছাড়া তার পক্ষে সম্ভব হয়।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন, সোহান খুবই হতদরিদ্র পরিবারের সন্তান। পরিষদের পক্ষ থেকে যতদুর সম্ভব তিনি সহযোগীতা করবেন। তবে সোহানের পাশে অন্যান্যদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুলাই ২০২৩

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

Next Post

মেহেরপুরে অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
মেহেরপুরে অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

মেহেরপুরে অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist