Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ব্রিজঘাট বাজার ইজারা না দেয়ার নির্দেশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 27 February, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ব্রিজঘাট বাজার ইজারা না দেয়ার নির্দেশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রীজঘাট বাজারটি ইজারা না দেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক)।

২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) অমল গুহ স্বাক্ষরিত এক চিঠিতে জমিটি ইজারা না দেওয়ার নির্দেশনা জানিয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানিয়েছেন।

গতকাল বিকেলে সিডিএ প্রেরিত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ দীপক চাকমা।

তিনি জানান, ‘সিডিএ একটি চিঠি পাঠিয়েছেন। এতে ব্রিজঘাট সন্ধ্যাবাজারটি যে জায়গায় বসে সেটি তাঁদের অধিগ্রহণকৃত জমি হওয়ায় ইজারা না দিতে অনুরোধ জানিয়েছেন। চিঠিটি ইউএনও স্যারকে পুটআপ দেয়া হয়েছে। উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

ওদিকে, চউক বৃহত্তর জনস্বার্থে অধিগ্রহণকৃত জমির সঠিক ব্যবহার প্রসঙ্গের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একই চিঠির অনুলিপি প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চউকের চেয়ারম্যান পি.এ.টু।

চিঠিতে সিডিও উল্লেখ করেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) কতৃক বাস্তবায়িত ব্রীজঘাট হতে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এল.এ মামলা নং-১২/৬৭-৬৮ এবং ১৫৪/৬৭-৬৮ মূলে চরপাথরঘাটা মৌজার আর.এস ৩৩৫ ও ৩৫৩ দাগের আন্দর বি.এস ৩ নং খতিয়ানভূক্ত বি.এস দাগ নং-৬৬ ও ৮৪ চউক কতৃক অধিগ্রহণ করা হয়।

অধিগৃহীত জমিতে রাস্তা নির্মাণ করে অবশিষ্ট জমি ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এল.এ মামলা ও বি.এস খতিয়ান মূলে উক্ত জমিটি চউক এর দখলীয় ও মালিকানাধীন।

চিঠিতে আরো উল্লেখ করেছেন, এল.এ মামলা মূলে অধিগ্রহণকৃত চউক এর মালিকানাধীন উক্ত জমি ইজারা প্রদান বা অন্য কোন কার্যক্রম গ্রহণের অবকাশ নাই। ইতিপূর্বেও জমিটি ইজারা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হলেও চউক এর আপত্তির প্রেক্ষিতে উক্ত জমি ইজারা তালিকা থেকে বাদ দেয়া হয়। সুতরাং আলোচ্য জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদকে একাধিকার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি। তবে
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, সিডিএ প্রেরিত একটি চিঠি আমিও পেয়েছি। এখনো ওই চিঠির প্রতি উত্তর দেওয়া হয়নি। ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এর ভারপ্রাপ্ত সচিব অমল গুহ বলেন, ‘কর্ণফুলীতে চউকের পতিত জমিতে থাকা ব্রীজঘাট বাজারটি উপজেলা থেকে ইজারা দেওয়ার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাকে ইজারা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

দরপত্র বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার ১০টি হাটবাজার ইজারা দেওয়া তালিকায় ৮ নম্বর ক্রমিকে চরপাথরঘাটার ব্রীজঘাট সন্ধ্যাবাজারটি ইজারা দিয়েছেন। এবারেই প্রথম বাজারটির ইজারা সরকারি মূল্য দেখানো হয় ২ লক্ষ ৬৬ হাজার ৭৫০ টাকা। যার সিডিউল মূল্য ১২শ টাকা। আগামী ১লা মার্চ থেকে ৩০ শে মার্চ পর্যন্ত চতুর্থ পর্যায়ে সিডিউল বিক্রয় ও গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, বাজারটি ইজারা নিতে কয়েকটি অসাধু সিন্ডিকেট মহল সক্রিয় হয়েছে। যাতে বেশি মূল্যে বাজার ডেকে সাধারণ ক্রেতা বিক্রেতার উপর অর্থ আদায়ের চাপ আসে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ইজারা না দেয়ার নির্দেশ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুয়াকাটায় শিক্ষার্থীর লাশ উদ্ধার

Next Post

কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist