দৌলতপুর প্রতিনিধি(কুষ্টিয়া):ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার( ৭আগস্ট) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ঐ ব্যক্তির নাম মো.শামীম (৪৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শামীমের বুকে জ্বালাপোড়া হলে তার চাচাতো ভাই শান্ত রিফাইতপুর বাজারে অবস্থিত গ্রাম্য ডাক্তার মামুনের ফার্মেসিতে নিয়ে গেলে মামুন তাকে একটি ইনজেকশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পর অবস্থার অবনতি হলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি,ঐ ইনজেকশনটা দেওয়ার পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে মৃত্যু হয়।
নাম প্রকাশ না করা শর্তে মৃত শামীমের এক স্বজন জানান,সত্য ঘটনাকে রনি নামের এক জনের মধ্যস্থতায় অর্থ লেনদেন মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় মৃত শামীমের পরিবার সেটা মানতে না চাইলে তাদের হুমকি ধামকিও দেওয়া হয়।
গ্রাম্য ডাক্তার মামুন অভিযোগের বিষয়টি অস্বীকার করেন বলেন, শামীম আমাদের আত্মীয় হয়। তাকে (শামীম)কে আমার কাছে নিয়ে আসলে একটা গ্যাসের ঔষধ খাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে পাঠিয়ে দিয়েছি।
এবিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post