Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে গেইট নির্মাণের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 17 January, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে গেইট নির্মাণের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোহাম্মদ সোহেল, ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের শত বছরের পলশিয়া রানী দিন মনি উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণে বীর মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে বর্তমান সভাপতির নামে নামকরণের অভিযোগ উঠেছে।

শহীদের নাম না দিয়ে ব্যক্তির নামে গেইট নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থীরা।

জানা যায়, এ উচ্চ বিদ্যালয়টি ১৯১৮ সালে হেমন্দ্র রায় চৌধুরী তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয়ের ততকালীন ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীনের সেই যুদ্ধে শহীদ হয়েছিলো এই বিদ্যালয়ের শহীদ নজরুল ও শহীদ আমজাদ নামের দুইজন কিশোর। তাদের অবদান স্বরণীয় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ইতিহাস জানানোর উদ্দেশ্যে গত ২০২১ সালের ১৫ই সেপ্টেম্বর বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান ও তৎসময়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা রহিজ উদ্দিন আকন্দের স্বাক্ষরিত একটি আবেদন দেয়া হয়েছিলো স্থানীয় সাংসদ সদস্য ছোট মনির এমপির কাছে। যাতে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাগণ অবগত থাকে। কিন্তু বর্তমান সভাপতি চাঁন মাহমুদ তালুকদার দায়িত্ব পাওয়ার পরেই মুক্তিযোদ্ধা ও শহীদের ইতিহাস মুছে ফেলার নীল নকশা করেছে বলে মনে করেন প্রাত্তন শিক্ষার্থী, মুক্তিযোদ্ধারা। ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের কর্মকর্তা ম্যানেজিং কমিটির সদস্যদের দিয়ে রেজুলেশনের মাধ্যমে একটি গেইট নির্মাণ করে মূল ফটকে শহীদের নামের পরিবর্তে নিজ নাম “চাঁন মাহমুদ তালুকদার তোরণ” নির্মাণ করেন। যা দেখে মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও প্রাত্তন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। এমন অনিয়মের বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হয় এবং গেট নির্মানের কাজ বন্ধ হয়ে যায়।
প্রতিষ্ঠানরে প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমানে সাথে কথা বলে জানা যায়, গত ২০২১ সালের ১৫ই সেপ্টেম্বর পলশিয়া রানী দিন মনি উচ্চ বিদ্যালয়ের গেটটি নির্মাণে আমাদের শিক্ষার্থী দুজন শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার কথা ছিল। তবে কেন বর্তমান সভাপতির নামে তোরণ নির্মাণ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এখন যে তোরণ নির্মাণ হচ্ছে সে সম্পর্কে আমি কিছু জানি না ।
তবে ভূঞাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়া তীব্র নিন্দা জানান, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে এই বিদ্যালয় হতে প্রায় অর্ধশত শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে দু’জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঐ শহীদদের নামে একটি তোরণ নির্মাণ করার। তবে তোরণ নির্মাণের কাজ শুরু হলেও নামকরণ করা হচ্ছে বিতর্কিত একজন ব্যক্তি চাঁন মাহমুদ তালুকদারের নামে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কয়েকজন মুক্তিযোদ্ধা, এলাকাবাসীর পক্ষ থেকে গেট নির্মাণের বিষয়টি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন , তিনি আমাকে বলেছেন ব্যবস্থা নিতে। এলাকার অনেকে মনে করেন যে, স্কুলের প্রধান শিক্ষক এর কারসাজিতে শহীদদের নাম চিরতরে মুছে ফেলার নীল নকশার অংশ।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ব্লক নির্মানে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

Next Post

কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Next Post
কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist