জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার ২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন মঠপাড়া এলাকার মৃত অবনি কুমার বিশ্বাস এর ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কাউছার আহমেদ (২১) ও হিড়িমদিয়া গ্রামের জিয়ারুল রহমানের ছেলে জিহাদ আলী (১৯) কে গ্রেফতার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post